সিলেটে ১১টি যানবাহনকে জরিমানা

post-title

ছবি সংগৃহীত

সিলেটে হাইড্রোলিক হর্ণ বাজানো, কাগজপত্র ঠিখ না থাকাসহ অন্যান্য অপরাধে ১১টি যানবাহনকে সাড়ে ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত পরিবেশ অধিদপ্তর ও র‌্যাব-৯ এর যৌথ অভিযানে এই জরিমানা আদায় করা হয়। সিলেটের শাহপরাণ (র.) থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে।

র‌্যাব জানায়, অভিযানের সময় হাইড্রোলিক হর্ন ব্যবহার,ও বিভিন্ন গাড়ীর কাগজপত্র সঠিক না থাকার দায়ে শব্দদূষণ (নিয়ন্ত্রন) বিধিমালা ২০২৫ এর ৬(২) ধারা এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) ধারা মোতাবেক ১১ জন ব্যক্তিকে ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত রাখারর ঘোষণাও দিয়েছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ।



এসএ/সিলেট