সিলেটে অগ্রণী ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

post-title

ছবি: সংগৃহীত

সিলেটে ব্যবসায়িক অগ্রগতি বাস্তবায়ন এবং ঋণ আদায় কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে অগ্রণী ব্যাংক পিএলসি'র ২০২৬ সালের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৮ জুলাই ২০২৬ (শনিবার) সিলেট সার্কেলের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম।

সিলেট সার্কেলের মহাব্যবস্থাপক শিরীন আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মো. আবুল বাশার ও রুবানা পারভীন। এসময় সার্কেলাধীন অঞ্চল প্রধান, কর্পোরেট শাখা প্রধান এবং বিভিন্ন শাখার ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম বলেন,  ২০২৬ সালের ব্যবসায়িক অগ্রগতি ও বাস্তবায়ন, আমানত সংগ্রহ, শ্রেণিকৃত ঋণ আদায়, রেমিট্যান্স আহরণ ও প্রান্তিক পর্যায়ে এসএমই ঋণ বিতরণ বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন।



কাওছার আহমদ