সাংবাদিক তুরাব হত্যার সাথে জড়িত...
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, জুলাই আন্দোলনে শহীদ এটিএম তুরাব আমাদের সকলের প্রেরণার উৎস। এ হত্যার সাথে জড়িত সকলকে বিচারের...
ছবি সংগৃহীত
সিলেটের ফেঞ্চুগঞ্জ ও সুনামগঞ্জের মারকুলিতে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার তথ্য দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
শনিবার সকাল ৯টায় ফেঞ্চুগঞ্জে বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার এবং মারকুলিতে ৮ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল।
কেন্দ্রের নিয়মিত বুলেটিন বলছে, গত ২৪ সুরমা-কুশিয়ারা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে, যা আগামী তিনদিন পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এসময়ে সিলেট ও সুনামগঞ্জে নদী লাগোয়া নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।
ভারতের মণিপুর রাজ্যের আঙ্গামি নাগা পাহাড় থেকে সৃষ্ট বরাক নদী সিলেট সীমান্তে এসে সুরমা ও কুশিয়ারা নামে দুটি ধারায় বিভক্ত হয়েছে। এ দুই নদী কিশোরগঞ্জের ভৈরববাজারের কাছে মিলিত হয়ে মেঘনা নদী গঠন করেছে, যার মিশেছে বঙ্গোপসাগরের সঙ্গে।
এদিকে, পিয়াইন, যাদুকাটা, সোমেশ্বরী, সারি গোয়াইন ও ভোগাই নদীর উজানে ভারতের মেঘালয়ে অতি ভারি বৃষ্টি হয়েছে। বুলেটিনের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় মাউসিনরামে ৩৪৯ মিলিমিটার, আর কে এম সোহরায় ২৮০, চেরাপুঞ্জিতে ২৫২ ও মাওফ্লাংয়ে ৯৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এসময়ে ভারতের দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়ায় ১০০ এবং অরুণাচলের পাসিঘাটে ৮৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
বন্যা পূর্বাভাস কেন্দ্রের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল স্থিতিশীল থাকলেও আগামী তিন দিন বৃদ্ধি পেতে পারে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় এসব নদীর কিছু স্থানে বিপৎসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হতে পারে। ফলে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামের নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।
এদিকে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমাংশ ও আশপাশের এলাকায় অবস্থানরত লঘুচাপ উত্তর-পশ্চিম দিকে সরে গেছে। তা আগামী ২৪ ঘণ্টায় ধীরে ধীরে দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এসএ/সিলেট
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, জুলাই আন্দোলনে শহীদ এটিএম তুরাব আমাদের সকলের প্রেরণার উৎস। এ হত্যার সাথে জড়িত সকলকে বিচারের...
সিলেটে ব্যবসায়িক অগ্রগতি বাস্তবায়ন এবং ঋণ আদায় কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে অগ্রণী ব্যাংক পিএলসি'র ২০২৬ সালের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৮ জুলাই...
সিলেটের বিশ্বনাথে নিজ বাসার ভাড়াটিয়া নারীকে ধর্ষণ করে কারাগারে গেলেন কলোনির মালিক। পৌরসভার জানাইয়া পশ্চিমপাড়া গ্রামের মৃত আকরম আলীর ছেলে অভিযুক্ত নুর...
মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) পরিচালিত বিশেষ অভিযানে ৩২ ঘণ্টায় বিভিন্ন অপরাধে...
সিলেটে বিয়ানীবাজারে পুলিশ অভিযান চালিয়ে নিষিদ্ধ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদককে গ্রেফতার করেছে। শুক্রবার (১৭ জুলাই) রাতে দক্ষিণ বিয়ানীবাজার থেকে...