কুলাউড়ায় রাতের আঁধারে দু’শতাধিক গাছ...
কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের পুষাইনগর গ্রামে রাতের আঁধারে বাগানের বিভিন্ন প্রজাতির ২ শতাধিক গাছ কেটে ফেলে দুর্বৃত্তরা। ৮ জুলাই বুধবার রাতে...
ছবি সংগৃহীত
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিপুল পরিমাণ দেশীয় তৈরি মদসহ অমিত সতনামী নামে এক মাদক কারবারিকে স্থানীয় গ্রামবাসী ও পুলিশের সহযোগিতায় গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলার রাধানগর এলাকার চামুং রেস্টুরেন্টের সামনে থেকে তাকে আটক করা হয়।
শ্রীমঙ্গল থানার পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে নিয়মিত রাত্রিকালীন টহল চলাকালীন পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, একটি সিএনজি অটোরিকশায় মাদক পাচার করা হচ্ছে।
এসআই (নি.) মো. হারুনুর রশিদের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় অটোরিকশাটি গতিরোধ করে। পরবর্তীতে তল্লাশি চালিয়ে গাড়ির পেছনের অংশ থেকে ১৭টি কার্টনে মোট ২০৪ বোতল ‘কান্ট্রি লিকার কেরুস’ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকের পরিমাণ ও মূল্য মদের বোতল ১৬৮টি (১ লিটার) এবং ৩৬টি (৫০০ মিলি)। মোট পরিমাণ ১৮৬ লিটার। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ১১ হাজার ৬০০ টাকা। মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি (আনুমানিক মূল্য ৬ লাখ টাকা) পুলিশ জব্দ করেছে।
গ্রেপ্তারকৃত অমিত সতনামী জেরিন চা বাগান এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বৈধ কাগজপত্র ছাড়াই বিক্রির উদ্দেশ্যে এই মাদক পরিবহনের কথা স্বীকার করেছেন।
এ বিষয়ে শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক মো. হারুনুর রশিদ জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ২৪(গ) ও ৩৮ উপধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আসামিকে আজই আদালতে সোপর্দ করা হয়েছে।
এসএ/সিলেট
কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের পুষাইনগর গ্রামে রাতের আঁধারে বাগানের বিভিন্ন প্রজাতির ২ শতাধিক গাছ কেটে ফেলে দুর্বৃত্তরা। ৮ জুলাই বুধবার রাতে...
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে মৌলভীবাজারে মনু ও ধলাই নদের বাঁধ ভেঙে গেছে। এতে জেলাজুড়ে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ৫০ হাজার মানুষ। সড়ক-কালভার্ট ভেঙে প্লাবিত...
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার এম এ সালাম বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দলীয় নেতাকর্মীসহ সবাইকে বন্যাদুর্গতদের পাশে থাকার...
টানা বর্ষন ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদীর সীমান্তবর্তী মখাবিল এলাকায় প্রতিরক্ষা বাঁধ ভেঙ্গে সৃষ্ট বন্যা পরিস্থিতির উন্নতি...
গত দুই দিনের ভারী বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে মৌলভীবাজারের কমলগঞ্জের ধলাই নদীর সীমান্তবর্তী মখাবিল এলাকায় প্রতিরক্ষা বাঁধ ভেঙ্গে বন্যার সৃষ্টি হয়েছে। এতে...