গোয়াইনঘাটে বিশেষ অভিযানে ১৮৮ পিস ইয়াবাসহ আটক ২

post-title

ছবি সংগৃহীত

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১৮৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। রবিবার জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫৬ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুকের দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) রুবেল দাস সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে উপজেলার ১১ নম্বর মধ্য জাফলং ইউনিয়নের বাউরবাগ হাওর (বাংলাবাজার) এলাকার বাসিন্দা মো. মজনু ও মো. জলিলকে  আটক করা হয়।

পুলিশ জানায়, আটককৃতদের দেহ তল্লাশি করে তাদের হেফাজত থেকে ১৮৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে জব্দতালিকার মাধ্যমে ইয়াবাগুলো জব্দ করা হয়।

এ তথ্যটি নিশ্চিত করেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের যথাযথ পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এসএ/সিলেট