মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত তিন...
কয়েক ঘণ্টা আগেও তারা ছিল একই বেঞ্চের সহপাঠী, একই স্বপ্নের পথযাত্রী। একসঙ্গে পরীক্ষা দিয়েছে, গল্প-আড্ডায় মেতেছে। অথচ ভাগ্যের নির্মম পরিহাসে সেই তিন বন্ধুকেই...
ছবি সংগৃহীত
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ১২ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মনছুর আলমকে আটক করেছে। আটক মনছুর উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের উত্তর মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা।
সোমবার (৬ জুলাই) সকালে ভুক্তভোগী শিশুর পরিবার গোয়াইনঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় এই মামলাটি রুজু করে। মামলা নং- ১১, তারিখ: ০৬/০৭/২০২৬।
মামলার এজাহার ও পারিবারিক সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটির বাবা নেই, মা বর্তমানে সৌদি আরবে কর্মরত রয়েছেন। প্রায় দেড় মাস ধরে শিশুটি তার এক আত্মীয়ের বাড়িতে থেকে লেখাপড়া করে আসছিল। গত ২৫ জুন প্রতিবেশী মনছুর আলম নিজ বাড়িতে মেয়েটিকে ধর্ষণ করেন।
অভিযোগে বলা হয়, ঘটনার পর ভয় ও আতঙ্কে শিশুটি বিষয়টি গোপন রাখে। পরবর্তীতে সে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে পরিবারের অন্য সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে শিশুটি বিস্তারিত জানালে আত্মীয়-স্বজনরা নিজেদের মধ্যে আলোচনা করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক জানান, "অভিযোগ পাওয়ার পরপরই মামলাটি নিয়মিত মামলা হিসেবে রুজু করা হয়েছে এবং পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করেছে। ভুক্তভোগী শিশুর ডাক্তারি পরীক্ষা (মেডিকেল টেস্ট) ও অন্যান্য আইনগত প্রক্রিয়া বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।"
এসএ/সিলেট
কয়েক ঘণ্টা আগেও তারা ছিল একই বেঞ্চের সহপাঠী, একই স্বপ্নের পথযাত্রী। একসঙ্গে পরীক্ষা দিয়েছে, গল্প-আড্ডায় মেতেছে। অথচ ভাগ্যের নির্মম পরিহাসে সেই তিন বন্ধুকেই...
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ১২ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মনছুর আলমকে...
কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি, ফৌজদারি কার্যবিধির ১৫১...
গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী হত্যাসহ একাধিক মামলার আসামী স্বেচ্ছাসেবক লীগ নেতা হাসান আহমদকে গ্রেফতার করা হয়েছে। রবিবার দিবাগত ভোর রাতে উপজেলার...
সাংবাদিকদের পেশাগত উৎকর্ষতা বৃদ্ধি ও কল্যাণমূলক কার্যক্রমের মহানব্রত নিয়ে সিলেট ইউনাইটেড জার্নালিস্ট এসোসিয়েশন এর আনুষ্ঠানিক আত্ম প্রকাশ করেছে। এ...