পুলিশের দায়িত্ববোধ ও কাজের গতি বাড়াতে কোম্পানীগঞ্জ থানা পুলিশের মহড়া সম্পন্ন

post-title

ছবি সংগৃহীত

কোম্পানীগঞ্জ প্রতিনিধি : জননিরাপত্তা নিশ্চিতকরণ, যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া প্রদান এবং পুলিশ ইউনিটসমূহের মধ্যে কার্যকর সমন্বয় জোরদারের লক্ষ্যে উর্ধতন পুলিশ কতৃপক্ষের নির্দেশে কোম্পানীগঞ্জ থানা পুলিশের  ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত হয়েছে।

২২ জুন (সোমবার) বেলা ২.০০ ঘটিকা হতে বিকাল ৫.০০ টা পর্যন্ত উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টসমূহে প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জামসহ পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়। এতে নেতৃত্ব দেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম খান ওসি তদন্ত সুজন কর্মকার।

ড্রিলের মূল উদ্দেশ্য ছিল যেকোনো উদ্ভূত পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর প্রতিক্রিয়া নিশ্চিত করা, ইউনিটসমূহের মধ্যে সমন্বয় বৃদ্ধি, মাঠপর্যায়ে প্রস্তুতি ও শৃঙ্খলার বাস্তব মূল্যায়ন এবং পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা, সক্ষমতা ও দায়িত্ববোধকে আরও সুসংহত করা।

এক প্রতিক্রিয়ায় কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান জানান জনগণের জানমাল রক্ষা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলায় কোম্পানীগঞ্জ থানা পুলিশ সর্বদা প্রস্তুত ও প্রতিশ্রুতিবদ্ধ।


এসএ/সিলেট