কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫...
কাতারে সড়ক র্দুঘটনায় নিহত কানাইঘাটের ৫ বাংলাদেশী প্রবাসী পরিবারের পাশে দাড়িয়েছে কানাইঘাট উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহদী হাসান...
ছবি সংগৃহীত
হযরত শাহজালালের (র.) মাজারের ডেকচি ও প্রশাসনের রাখা দানবাক্সে ৪ দিনে সাড়ে ১৭ লাখ টাকার বেশি জমা হয়েছে। সোমবার (২২ জুন) সারাদিন ডেকচি ও দানবাক্সের টাকা গণনা শেষে এই তথ্য জানায় জেলা প্রশাসন।
তারা জানায়, গত বৃহস্পতিবার মাজার কর্তৃপক্ষের ডেকচি সিলগালা করে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৯টি দানবাক্সও রাখা হয়েছিল। পঞ্চম দিন সোমবার জোহরের নামাজের পর ডেকচিগুলো খুলেন জেলা প্রশাসনের কর্মকর্তারা। এ সময় সিলেটের বিদায়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম মাজার এলাকায় উপস্থিত ছিলেন।
এরপর স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে টাকাগুলো গণনা শেষে দেখা যায় প্রায় সাড়ে ৪ দিনে ভক্ত অনুরাগীরা ডেকচিতে দান করেছেন ১৭ লাখ ৬৫ হাজার টাকা। সাথে ছিল ৭ আনা পরিমাণ সোনা। এছাড়াও জেলা প্রশাসকের ব্যাপক প্রশংসা করে একটি চিঠিও ডেকচিতে পাওয়া গেছে।
সংশ্লিস্টরা জানান, গতিতিনে মাজারের দানবাক্সে জমা হওয়া টাকা গণনা চলছে। মোট ৩৬ জন স্বেচ্ছাসেবক গণনার কাজ করছেন। আরও ২/৩ জন আছেন তদারকিকে। এছাড়া দরগাহ মাদ্রাসার শিক্ষার্থীরাও এতে সহযোগীতা করছেন।
এসএ/সিলেট
কাতারে সড়ক র্দুঘটনায় নিহত কানাইঘাটের ৫ বাংলাদেশী প্রবাসী পরিবারের পাশে দাড়িয়েছে কানাইঘাট উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহদী হাসান...
নাশকতামূলক কর্মকান্ড প্রতিরোধে সিলেটের কানাইঘাট থানা পুলিশের বিশেষ সর্তকতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২জুন) উপজেলার জনগুরুত্বপুর্ণ স্থান সহ চতুল...
কোম্পানীগঞ্জ প্রতিনিধি : জননিরাপত্তা নিশ্চিতকরণ, যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া প্রদান এবং পুলিশ ইউনিটসমূহের মধ্যে কার্যকর সমন্বয় জোরদারের...
সিলেটের প্রধান নদী সুমাসহ অন্যান্য নদ-নদীর পানি কিছুটা কমেছে। তবে ঢল ও ভারী বৃষ্টি অব্যাহত আছে। ফলে রয়েছে বন্যার ঝুঁকি।এদিকে, ঢলের কারণে সিলেট ও...
হযরত শাহজালালের (র.) মাজারের ডেকচি ও প্রশাসনের রাখা দানবাক্সে ৪ দিনে সাড়ে ১৭ লাখ টাকার বেশি জমা হয়েছে। সোমবার (২২ জুন) সারাদিন ডেকচি ও দানবাক্সের টাকা গণনা শেষে এই...