কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক...
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট চরম আকার ধারণ করেছে। ৫০ শয্যার এ হাসপাতালে চিকিৎসকের ৩৩টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র...
ছবি সংগৃহীত
মৌলভীবাজারে পূর্ববিরোধের জেরে এক ব্যক্তিকে অপহরণ করে মারধর এবং তাঁর বাসায় রিভলবার রেখে অস্ত্র মামলায় ফাঁসানোর চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তুহিন আহমদ নামে একজনকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানা পুলিশ বড়কাঁপন আবাসিক এলাকার শফিকুল ইসলাম লিটনের ভাড়া বাসায় অভিযান চালায়। এ সময় সংবাদদাতার সহযোগী পরিচয়ে একই গ্রামের তুহিন আহমদ, ফাহিম আহমদ ও বাবুল মিয়া পুলিশের সঙ্গে ওই বাসায় যান।
বাসায় তল্লাশির একপর্যায়ে তাদের অতিরিক্ত আগ্রহ এবং রিভলবার বের করে দেওয়ার বিষয়টি পুলিশের সন্দেহের সৃষ্টি করে। পরে অস্ত্রটি উপস্থাপনকারী তুহিন আহমদকে জিজ্ঞাসাবাদ করা হলে তাঁর সঙ্গে থাকা অপর দুজন পালিয়ে যান। এ সময় পুলিশ বাসার ভাড়াটিয়া শফিকুল ইসলাম লিটনকে আহত অবস্থায় দেখতে পায়।
শফিকুল ইসলাম লিটনের অভিযোগ, গত ৩ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে পূর্ববিরোধের জেরে মৌলভীবাজার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাসুদ আহমদের নেতৃত্বে কয়েকজন তাঁকে বাসা থেকে তুলে নিয়ে যান। পরে একটি অন্ধকার কক্ষে আটকে রেখে মারধর ও ভয়ভীতি প্রদর্শন করা হয়। একপর্যায়ে তাঁর হাতে রিভলবার দিয়ে ছবি ও ভিডিও ধারণ করা হয়।
তাঁর আরও অভিযোগ, রাত আনুমানিক ২টার দিকে তাঁকে বাসায় ফিরিয়ে এনে অস্ত্র মামলায় ফাঁসানোর উদ্দেশ্যে চারটি গুলিসহ একটি রিভলবার সোফার নিচে রেখে পুলিশকে খবর দেওয়া হয়।
মৌলভীবাজার সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার জানান, এ ঘটনায় তুহিন আহমদকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অস্ত্র আইনে সংশ্লিষ্ট ধারায় পৃথক দুটি মামলা হয়েছে। আটক আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এসএ/সিলেট
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট চরম আকার ধারণ করেছে। ৫০ শয্যার এ হাসপাতালে চিকিৎসকের ৩৩টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র...
মৌলভীবাজারে পৃথক ঘটনায় সাবেক সংসদ সদস্যের ছেলে ফজলে রাব্বি সাদমান ও জেলা যুবলীগের সহসভাপতি অ্যাডভোকেট গৌছ উদ্দিন নিক্সনকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার...
অসুস্থ ছেলেকে অলৌকিকভাবে সুস্থ করার আশ্বাস এবং ভয়াবহ ক্ষতির আশঙ্কা দেখিয়ে এক মায়ের কাছ থেকে দুই দফায় ৫ ভরি ৬ আনা ২ রতি ২ পয়েন্ট স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার...
কুলাউড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের (ইউবিসিসিএ লি.) দৈনন্দিন কার্যক্রম পরিচালনা ও নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের লক্ষ্যে তিন...
মৌলভীবাজারের কুলাউড়ায় যুক্তরাষ্ট্র প্রবাসী আওয়ামীলীগ নেতা শেখ সাইফুল আলম সিদ্দিকী শেফুল সম্প্রতি বিএনপিতে যোগদান করেছেন মর্মে নিজের ফেসবুক পোস্টে...