দক্ষিণ সুরমায় ভারতীয় কম্বলসহ কাভার্ড...
সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে দক্ষিণ সুরমার শ্রীরামপুর বাইপাস পয়েন্ট থেকে ২৪৫টি ভারতীয় কম্বলসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। এ ঘটনায়...
ছবি সংগৃহীত
সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৪১ লাখ টাকা ম‚ল্যের ভারতীয় বিভিন্ন ধরনের পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, চাদর, চশমা, প্রসাধনী, পাতার বিড়ি, খাসিয়া পান ও গরু।
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) স‚ত্রে জানা গেছে, মঙ্গলবার (৩ নভেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাট উপজেলার সিংগারখাল এলাকায় অভিযান চালায় সুরাইঘাট বিওপির একটি বিশেষ টহলদল। সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২৮৭টি শাড়ি, ৪২টি চাদর, ২ হাজার ২২০টি চশমা, ৫০০টি মেলব্রন ক্রিম ও ৫ হাজার ৪০ প্যাকেট পাতার বিড়ি জব্দ করা হয়। এসব পণ্যের সিজারম‚ল্য ৩৯ লাখ ৭১ হাজার টাকা।
এদিকে বুধবার (৪ নভেম্বর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাট ও জৈন্তাপুর উপজেলায় পৃথক অভিযান চালায় লোভাছড়া ও গুয়াবাড়ী বিওপির বিশেষ আভিযানিক টহলদল। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৪৫ বিড়া খাসিয়া পান ও দুটি গরু জব্দ করা হয়। এসব মালামালের সিজারম‚ল্য ১ লাখ ১৩ হাজার ৫০০ টাকা।
দুটি অভিযানে জব্দ করা মালামালের সর্বমোট সিজারম‚ল্য ৪০ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা।
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) জানিয়েছে, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতার পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এসব অভিযান চালানো হয়েছে। জব্দ করা মালামাল কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসএ/সিলেট
সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে দক্ষিণ সুরমার শ্রীরামপুর বাইপাস পয়েন্ট থেকে ২৪৫টি ভারতীয় কম্বলসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। এ ঘটনায়...
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) বর্ধিত ওয়ার্ডগুলোতে নাগরিক সুবিধা নিশ্চিত করতে বিশেষ উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সিসিক প্রশাসক আব্দুল...
সিলেট মুক্ত দিবস উদযাপন উপলক্ষে আগামী ১৫ ডিসেম্বরের আয়োজনকে সামনে রেখে সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স স্টেডিয়ামের অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন জেলা...
আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি কানাইঘাট শাখার উদ্যোগে বাৎসরিক ব্যবসায়িক উন্নয়ন সভা বুধবার (৪ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত...
সিলেটের গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি...