বন্দরবাজারে আবাসিক হোটেল সিলগালা করল...
নগরীর একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই সঙ্গে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে ‘সবুজ বিপনী’ নামের...
ছবি সংগৃহীত
নগরীর একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই সঙ্গে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে ‘সবুজ বিপনী’ নামের হোটেলটি সিলগালা করা হয়েছে।
পুলিশ জানায়, বুধবার (২৮ অক্টোবর) দুপুরে কোতোয়ালি মডেল থানাধীন বন্দরবাজার এলাকার ‘সবুজ বিপনী’ আবাসিক হোটেলের তৃতীয় তলায় অভিযান চালিয়ে তিনজন পুরুষ ও দুজন নারীকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন গিয়াস উদ্দিন (৫০), সোনা মিয়া (৩২), কালাম মিয়া (২৩), সুজিনা খাতুন (২৭) ও তাহমিনা আক্তার নিপা (২৮)।
পুলিশ জানায়, হোটেলটিতে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁদের আটক করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট হোটেলটি সিলগালা করেছে পুলিশ।
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মিডিয়া বিভাগ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।
এসএ/সিলেট
নগরীর একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই সঙ্গে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে ‘সবুজ বিপনী’ নামের...
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত উৎকর্ষ সাধন ও প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধিতে সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু...
বাংলাদেশের সব নাগরিকের জন্য নিরাপদ, পুষ্টিকর ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছেন...
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহকে দৃষ্টিনন্দন ও সংরক্ষিত স্থাপনা হিসেবে গড়ে তোলা হবে। এর ঐতিহ্য ও...
শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে একটি বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করতে সবাইকে...