সাংবাদিক সিরাজুল ইসলামের ভগ্নিপতির মৃত্যুতে সিসিক প্রশাসকের শোক

post-title

ফাইল ছবি

সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সিলেটের ডাক’র চিফ রিপোর্টার মোহাম্মদ সিরাজুল ইসলামের ভগ্নিপতি ফয়েজ আহমদের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

মঙ্গলবার (২৭ অক্টোবর) এক শোকবার্তায় সিসিক প্রশাসক মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রসঙ্গত, সিলেট সদর উপজেলার উমাইরগাঁওয়ের (কাটাউরা) ফয়েজ আহমদ আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে রোববার (২৫ অক্টোবর) রাতে নগরীর একটি বেসরকারি  হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার উমাইরগাঁও শাহী ঈদগাহ মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।


এসএ/সিলেট