নগর উন্নয়নে সিসিক-টাওয়ার হ্যামলেটসের...
নগর ব্যবস্থাপনা ও উন্নয়নে অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী ও...
ছবি সংগৃহীত
সীমান্ত এলাকায় মাদকদ্রব্যের অবৈধ ব্যবসা, চোরাচালান, পুশ-ইন, নারী ও শিশু পাচার এবং মানবপাচারসহ আন্তঃরাষ্ট্রীয় অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে সভা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২৫ অক্টোবর) জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার ডোনা, সোনারখেওর ও আটগ্রাম বিওপির আওতাধীন এলাকার স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে সোনারখেওর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার লালবাজারে সভাটি আয়োজন করা হয়।
সভায় জনসচেতনতামূলক বক্তব্য দেন জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর সহকারী পরিচালক ও অ্যাডজুট্যান্ট এ কে এম নুরুজ্জামান তরফদার। এ সময় কোম্পানি কমান্ডার সুবেদার মো. সেকান্দর আলী উপস্থিত ছিলেন।
সভায় মাদকদ্রব্যের অবৈধ ব্যবসা ও চোরাচালান প্রতিরোধ, পুশ-ইন রোধ, নারী ও শিশু পাচার এবং মানবপাচার বন্ধ, আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম না করা এবং সীমান্ত-সংক্রান্ত অন্যান্য অপরাধ দমনে স্থানীয় জনগণকে সচেতন করা হয়।
এ ছাড়া সীমান্ত-সংক্রান্ত বিভিন্ন গুজবে বিভ্রান্ত না হয়ে যেকোনো তথ্যের সত্যতা যাচাই করার আহ্বান জানানো হয়। সীমান্ত এলাকায় সন্দেহজনক কোনো কার্যক্রম বা সমস্যা চোখে পড়লে তাৎক্ষণিকভাবে বিজিবিকে অবহিত করে সহযোগিতা করার জন্য উপস্থিত ব্যক্তিদের প্রতি অনুরোধ জানানো হয়।
সভায় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ অংশ নেন। সীমান্ত অপরাধ প্রতিরোধ এবং বিজিবি ও স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারে এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।
এসএ/সিলেট
নগর ব্যবস্থাপনা ও উন্নয়নে অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী ও...
ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি বলে মন্তব্য করেছেন সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন। তিনি...
সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মো. কাওছার আহমদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে...
সীমান্ত এলাকায় মাদকদ্রব্যের অবৈধ ব্যবসা, চোরাচালান, পুশ-ইন, নারী ও শিশু পাচার এবং মানবপাচারসহ আন্তঃরাষ্ট্রীয় অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে সভা করেছে...
সিলেটের গোলাপগঞ্জে ৫৫ পিস ইয়াবাসহ আকাশ মিয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার (২৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার রনকেলী উত্তর গ্রামে অভিযান চালিয়ে...