জকিগঞ্জে ছেলের হামলায় মায়ের মৃত্যু,...
সিলেটের জকিগঞ্জে ছেলের হামলায় গুরুতর আহত পিয়ারা বেগম (৬৩) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় আড়াই বছরের শিশুকন্যাসহ পরিবারের আরও চার সদস্য আহত হয়েছেন।...
ছবি সংগৃহীত
নগরের জালালাবাদ থানাধীন শিবেরবাজার এলাকা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আলী আহমদ ওরফে আল মাহমুদ জালালাবাদ থানার দখড়ী এলাকার কালা মিয়ার ছেলে। তিনি ২ নম্বর হাটখোলা ইউনিয়ন ছাত্রলীগের ৪ নম্বর ওয়ার্ডের সহসভাপতি বলে জানা গেছে।
পুলিশ জানায়, গত ১ আগস্ট সকালে জালালাবাদ থানার অনন্তপুর এলাকায় ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলে অংশ নেওয়ার অভিযোগ রয়েছে আলী আহমদের বিরুদ্ধে।
এ ছাড়া ২০২৪ সালে বিস্ফোরক আইনে দায়ের করা আরেকটি মামলার এজাহারভুক্ত আসামি তিনি। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে রোববার রাতে শিবেরবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামছুল হাবিব জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হবে।
এসএ/সিলেট
সিলেটের জকিগঞ্জে ছেলের হামলায় গুরুতর আহত পিয়ারা বেগম (৬৩) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় আড়াই বছরের শিশুকন্যাসহ পরিবারের আরও চার সদস্য আহত হয়েছেন।...
নগরের জালালাবাদ থানাধীন শিবেরবাজার এলাকা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে তাঁকে...
সিলেটের কোম্পানীগঞ্জে পুকুরে মাছ ধরা নিয়ে বিরোধের জেরে হামলায় আফতাব উদ্দিন (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর) ভোরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল...
সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্তে পৃথক অভিযানে ২৩ লাখ ৫৭ হাজার টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। রোববার (২৫ অক্টোবর) জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯...
সিলেটে পৃথক দুটি স্থান থেকে এক দিনে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে সিলেট রেলওয়ে স্টেশনের পূর্ব পাশের গাড়ি পার্কিং এলাকা থেকে...