ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে...
কানাইঘাটে মাঠ পর্যায়ে ফ্যামেলী কার্ডের তথ্য সংগ্রহ শুরু হয়েছে। প্রাথমিক ভাবে উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভার মধ্যে ৩নং দিঘীরপাড়, ৪নং সাতবাঁক ও ৬নং সদর ইউনিয়নে...
নানা আয়োজনে প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে সিলেট অনলাইন প্রেসক্লাবের আনন্দঘন ফ্যামিলি ডে উদযাপন
ডেস্ক
নানা আয়োজনে প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে “সাংবাদিকতার ব্যস্ততার মাঝে পরিবার হোক আনন্দের ঠিকানা—একসঙ্গে আমরা, এক পরিবার” প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট অনলাইন প্রেসক্লাব ফ্যামিলি ডে ২০২৬ উদযাপন করেছে।
সাংবাদিকতার ব্যস্ততা ও কর্মময় জীবনের মাঝে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও পারিবারিক বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে সিলেট অনলাইন প্রেসক্লাব আয়োজন করে এ আনন্দঘন “ফ্যামিলি ডে"।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি।অনলাইন গণমাধ্যম সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি বলেন, সাংবাদিকরা সকাল থেকে রাত পর্যন্ত সংবাদের পেছনে ছুটে বেড়ান। শত ব্যস্ততার মধ্যেও পরিবারের সদস্যদের নিয়ে আনন্দময় সময় কাটানোর সুযোগ তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের ফ্যামিলি ডে আয়োজন সাংবাদিকদের কর্মব্যস্ত জীবনে নতুন উদ্দীপনা জোগাবে। আশাকরি এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।তিনি আরো বলেন, সময় এখন অনলাইনের।অনলাইন গণমাধ্যম সবার আগে খবর প্রচার ও প্রকাশ করে।
শনিবার সকালে সিলেট অনলাইন প্রেসক্লাবের ফ্যামিলি ডে অনুষ্ঠানের যাত্রালগ্নে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, সিলেট অনলাইন প্রেসক্লাব সব সময় সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরার চেষ্টা করে। তথ্যপ্রযুক্তির বিপ্লবের ফলে এখন অনলাইনের যুগ। সব কিছু এখন অনলাইন নির্ভর। তথ্যপ্রযুক্তির বিপ্লবের ফলে অনলাইন সাংবাদিকতার গুরুত্ব অনেক বেশি। দ্রুত সংবাদ প্রকাশের পাশাপাশি সত্য ও নির্ভরযোগ্য তথ্য তুলে ধরাও জরুরি।
প্রতি বছরের মতো এবারও সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্যরা তাঁদের পরিবারের সদস্যদের নিয়ে তাঁর নির্বাচনী এলাকা জাফলং ও জৈন্তাপুর ভ্রমণে যাচ্ছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, অনলাইন প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে ঘুরতে যাওয়ার ইচ্ছা আমারও রয়েছে। সময় করে একদিন অনলাইন প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে আনন্দময় সময় কাটানোর চেষ্টা করব ইনশাআল্লাহ।
সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলালের সভাপতি সংক্ষিপ্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, জেলা কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিরাজুল হোসেন আলমগীর, কেমুসাসের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, এসিড সন্ত্রাস নির্মুল কমিটির সাধারণ সম্পাদক জুরেজ আব্দুল্লাহ গুলজার।
এসময় সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি জহিরুল ইসলাম মিশু, কোষাধ্যক্ষ শহিদুর রহমান জুয়েল, তথ্যপ্রযুক্তি সম্পাদক কামরুল আলম, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক তারেক আহমদ খান, সাবেক ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক কামাল আহমদ, দপ্তর সম্পাদক দেলওয়ার হোসেন মান্না, কার্যকরী পরিষদ সদস্য সাদিকুর রহমান চৌধুরী সহ প্রেসক্লাবের সাধারণ ও সহযোগী সদস্যবৃন্দ ও সাংবাদিকদের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সিলেট অনলাইন প্রেসক্লাবের ফ্যামেলি ডে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে জৈন্তাহিল রিসোর্টে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারি হসপিটাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার এ্যাসোসিয়েশন সিলেট জেলা শাখার সভাপতি ডা. নুরুল হাসান সিদ্দিকী ও যুগ্ন সাধারণ সম্পাদক ইমতিয়াজ মোঃ তাহমীম সোবহান বাবু।এছাড়া আরো উপস্থিত ছিলেন, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি ইমাম উদ্দিন, গোয়াইনঘাট প্রেসক্লাব ও জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ সহ স্থানীয় অন্যান্য সংবাদকর্মীগণ।
প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি,অপরূপ সৌন্দর্যের আধার জাফলং ও জৈন্তাপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো সিলেট অনলাইন প্রেসক্লাবের বার্ষিক ‘ফ্যামিলি ডে-২০২৬।বাংলাদেশ লাস্ট হাউস জৈন্তিয়া হিল রিসোর্টে দিনব্যাপী আনন্দভ্রমণ, প্রকৃতির রূপ সৌন্দর্য অবলোকন,আনন্দ ও ক্রীড়া প্রতিযোগিতা,মধ্যাহ্নভোজ, উপহার ও পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রেসক্লাবের সদস্য ও তাঁদের পরিবারের সদস্যরা দিনটি উপভোগ করেন।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের এই ফ্যামিলি ডে সাংবাদিকদের কর্মজীবনে নতুন উদ্দীপনা জোগাবে।পারস্পরিক ভ্রাতৃত্ববোধ আরো বাড়বে।তিনি প্রতি বছর এ ধরনের অনুষ্ঠানের আয়োজনের তাগিদ দেন।
দিনব্যাপী এই আয়োজনে শিশু, নারী ও ক্লাবের সদস্যদের জন্য অনুষ্ঠিত হয় বিভিন্ন ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা, যার মধ্যে হাড়ি ভাঙাসহ নানা বিনোদনমূলক ইভেন্ট অন্তর্ভুক্ত ছিল। অনুষ্ঠানে বিজয়ী প্রতিযোগী ও ক্লাব সদস্য ও তাদের পরিবার ও সন্তানদের হাতে সম্মাননা ও পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।কর্মব্যস্ত জীবনের ক্লান্তি দূর করে এমন আনন্দঘন আয়োজনে অংশ নিতে পেরে উচ্ছাাস প্রকাশ করেছেন সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যরা।
জুয়ে/সিলেট