দুর্গাপূজা ঘিরে সিলেটে নিরাপত্তা...
শারদীয় দুর্গাপূজা ঘিরে সিলেট বিভাগে নিরাপত্তা জোরদার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে চার শতাধিক সদস্য...
ছবি সংগৃহীত
নগরীতে আসল ব্র্যান্ডের মোড়ক ব্যবহার করে নকল সিগারেট বিক্রির অভিযোগে প্রায় ৬০ হাজার শলাকা সিগারেট জব্দ করেছে জেলা প্রশাসন।
সাত দিন ধরে চলা অভিযানে হকার্স মার্কেট, শাহপরান ও বন্দরবাজার এলাকার বিভিন্ন পাইকারি দোকান থেকে জব্দ করা এসব সিগারেটের আনুমানিক বাজারমূল্য সাড়ে ৩ লাখ টাকা।
বিষয়টি নিশ্চিত করেন সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার তানভীর হোসাইন সজীব।
তিনি জানান, গত সাত দিন ধরে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়েছে। হকার্স মার্কেট, শাহপরান ও বন্দরবাজারের পাইকারি দোকানগুলোতে আসল মোড়কে নকল সিগারেট বিক্রির তথ্য পাওয়া যায়।
অভিযানে বেনসন, গোল্ডলিফ, মন্সটার, পুষ্পা, ডার্বি, পার্টনার ও প্রাইম গোল্ডসহ বিভিন্ন ব্র্যান্ডের নামে বিক্রি হওয়া নকল সিগারেট জব্দ করা হয়। পরে জব্দ করা সিগারেটগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, নতুন বিধান অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলাধুলার স্থান ও শিশুদের পার্কের ১০০ মিটারের মধ্যে তামাকজাত পণ্য বিক্রি করা যাবে না। এ বিধান লঙ্ঘন করলে সর্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে। একই অপরাধ পুনরায় করলে জরিমানার পরিমাণ ধাপে ধাপে বাড়বে।
জেলা প্রশাসনের মতে, নকল সিগারেটের অবৈধ বাণিজ্যের কারণে সরকার রাজস্ব হারাচ্ছে। একই সঙ্গে এসব পণ্য জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছে। কম দামে সহজলভ্য হওয়ায় তরুণদের ধূমপানে আসক্ত হওয়ার আশঙ্কাও বাড়ছে।
এসএ/সিলেট
শারদীয় দুর্গাপূজা ঘিরে সিলেট বিভাগে নিরাপত্তা জোরদার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে চার শতাধিক সদস্য...
সিলেটের জৈন্তাপুরে সিএনজিচালিত অটোরিকশায় মদ পরিবহনের অভিযোগে নুরুল ইসলাম আকাশ নামে এক চালককে আটক করেছে পুলিশ। এ সময় অটোরিকশা থেকে ৯৬ বোতল মদ উদ্ধার করা হয়। মদ...
নিজের ব্যবহৃত প্রাইভেটকারের চাকা খুলে যাওয়ার ঘটনায় নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন এনটিভি ইউরোপের সিলেট প্রতিনিধি...
সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় সাড়ে ১৫ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১৮ অক্টোবর)...
জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন নববিবাহিত ফরহাদ আহমদ (২৫)। বিয়ের মাত্র ৩৮ দিনের মাথায় তাঁর এমন মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।...