কুলাউড়ার দিলদারপুর উচ্চ বিদ্যালয়ের...
উৎসব মূখর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের ঐতিহ্যবাহী দিলদারপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন-...
ছবি সংগৃহীত
মৌলভীবাজারের জুড়ী উপজেলা আওয়ামী লীগের নেতা ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টার দিকে জুড়ী শহরের কলেজ রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি জুড়ী উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এবং উপজেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান।
পুলিশ জানায়, বুধবার ভোরে জুড়ী শহরে ৭/৮ জনের একটি দল ঝটিকা মিছিল বের করে। মিছিলে নেতৃত্ব দেন জুড়ী কলেজ ছাত্রলীগের নেতা হাবিবুর রহমান জয়। এ সময় অংশগ্রহণকারীদের হাতে শেখ হাসিনাকে স্বাগত জানানোর বার্তাসংবলিত ব্যানার ছিল। মিছিল থেকে বিভিন্ন স্লোগানও দেওয়া হয়।
পরে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর জড়িতদের শনাক্ত করতে অভিযান শুরু করে পুলিশ। এরই ধারাবাহিকতায় কিশোর রায় চৌধুরী মনিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কিশোর রায় চৌধুরী মনিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তারের কথা জানান তিনি।
ওসি আরও বলেন, ভোরের মিছিলের বিষয়টি পুলিশ জানতে পেরেছে। অরাজকতা সৃষ্টির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এসএ/সিলেট
উৎসব মূখর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের ঐতিহ্যবাহী দিলদারপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন-...
মৌলভীবাজারের কুলাউড়ায় সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস...
মৌলভীবাজারে চা দোকানদার দুরুদ মিয়া হত্যা মামলায় ছাদিক মিয়া (৬৫) নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর সাত আসামিকে...
ঢাকা থেকে ট্রেনে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার তরুণ জুবায়ের ইসলাম জুবেলের (২৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সকাল...
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় এবার ১৭৩টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। উৎসবমুখর, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে পূজা উদযাপন...