পচা ফল দিয়ে জুস, পোড়া...
নগরীর উপশহর এলাকায় পচা ফল দিয়ে জুস তৈরি, খাবার তৈরিতে পোড়া তেল ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে পাঁচ ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট...
ছবি সংগৃহীত
সিলেটের গোয়াইনঘাটে যুবদল নেতা বদরুল আলম হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৭ থেকে ৮ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) নিহত বদরুল আলমের বড় ভাই মাওলানা আখলাকুল আম্বিয়া বাদী হয়ে গোয়াইনঘাট থানায় মামলাটি দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বদরুল হত্যা মামলায় গোয়াইনঘাটের রুস্তুমপুর ইউনিয়নের গুরাগ্রাম গ্রামের মুহিবুর রহমানের ছেলে শাহীন আহমদকে প্রধান আসামি করা হয়েছে। এতে ১১ জনের নাম উল্লেখ এবং ৭/৮ জন আসামি অজ্ঞাত রেখে লিখিত অভিযোগটি দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মোড়ল।
এদিকে, আলোচিত এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) সকাল ৬টার দিকে রুস্তুমপুর ইউনিয়নের গুরাগ্রামের মুহিবুর রহমানের ছেলে আমিন মিয়াকে আটক করেছে।
উল্লেখ্য, গত শনিবার (১০ অক্টোবর) রাত ১০টার দিকে নিহত বদরুল আলম ও তার সহযোগী সাদেক আহমদ ব্যবসায়ীক কাজে মোটরসাইকেল যোগে গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়নের মনরতল বাজারে গিয়েছিলেন। এরপর ভোররাত আনুমানিক ৪টায় দুর্বৃত্তের হামলায় ঘটনাস্থলেই বদরুল আলম নিহত হয়েছিলেন।
এসএ/সিলেট
নগরীর উপশহর এলাকায় পচা ফল দিয়ে জুস তৈরি, খাবার তৈরিতে পোড়া তেল ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে পাঁচ ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট...
সিলেটের ওসমানীনগরে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৬০ বছর বয়সী তার দুঃসম্পর্কের দাদার বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির পরিবারের সোমবার (১২ অক্টোবর)পক্ষ...
মহানগরী ও আশপাশের এলাকার পরিকল্পিত নগরায়ণ, নিরাপদ ভবন নির্মাণ এবং নির্মাণকাজে শৃঙ্খলা নিশ্চিত করার লক্ষ্যে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের বিল্ডিং কনস্ট্রাকশন...
নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১৬ নং ওয়ার্ডের সেক্রেটারি তৌসিফ নিমাদকে (২২) গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর)...
সিলেটের গোয়াইনঘাটে যুবদল নেতা বদরুল আলম হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৭ থেকে ৮...