গোলাপগঞ্জে সাইবার সুরক্ষা আইনে কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার

post-title

ছবি সংগৃহীত

সিলেটের গোলাপগঞ্জে সাইবার সুরক্ষা আইনে আবুল হোসেন বাদশা নামে এক কনটেন্ট ক্রিয়েটরকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৯ অক্টোবর) রাত সোয়া ১১টায় গোলাপগঞ্জ পৌরসভার চৌমুহনী মোড়ে অবস্থিত একটি  দোকান থেকে তাকে  গ্রেফতার করা হয়।  গ্রেফতার আবুল হোসেন বাদশা গোলাপগঞ্জ উপজেলার টিকরবাড়ি গ্রামের আব্দুল জলিল ওরফে আওয়া মিয়ার ছেলে।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছবেদ আলী গ্রেফতারের এ তথ্য নিশ্চিত করে জানান, সাইবার সুরক্ষা আইনে কনটেন্ট ক্রিয়েটর বাদশাকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এসএ/সিলেট