সিলেট-ঢাকা মহাসড়কে তিন যানবাহনের...
সিলেট-ঢাকা মহাসড়কের সিলেটের ওসমানীনগর অংশে অ্যাম্বুলেন্স, হাইয়েস মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত...
ছবি : সংগৃহীত
সিলেট-ঢাকা মহাসড়কের সিলেটের ওসমানীনগর অংশে অ্যাম্বুলেন্স, হাইয়েস মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।
শুক্রবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের চাঁনপুর গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট থেকে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্স(ঢাকা মেট্রো-চ৭১-২৯৪৯) ও সিলেটগামী একটি হাইয়েস মাইক্রোবাসের (ঢাকা মেট্রো-চ-১৯-৫০৫৩) শেরপুরগামী (সুনামগঞ্জ-থ-১১-৪৮৪৪) একটি সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই হাইয়েস এর যাত্রী চাঁদপুর জেলার সদর উপজেলার মহামায়া গ্রামের সুহেল আহমদ(৪৭) নিহত হন। এই ঘটনায় ৬জনকে আহত অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে চাঁদপুর জেলার মতলব দক্ষিন উপজেলার খায়রুল ইসলামকে (৪৭) মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
শেরপুর হাইওয়ের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করার পর একজনকে মৃত ঘোষনা করেছেন চিকিৎসক। এর আগে ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত তিনটি গাড়ি জব্দ করা হয়েছে। এই বিষয়ে আইনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
এসএ/সিলেট
সিলেট-ঢাকা মহাসড়কের সিলেটের ওসমানীনগর অংশে অ্যাম্বুলেন্স, হাইয়েস মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত...
নগরের শাহপরাণ (রহ.) থানা এলাকায় অভিযান চালিয়ে ১৬ লাখ ১২ হাজার ৮০০ টাকা আনুমানিক মূল্যের ভারতীয় বিড়িসহ একটি কাভার্ড ভ্যান আটক করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।...
বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি একটি অনন্য সম্পদ। বিশ্বের অনেক বড় গণতান্ত্রিক দেশেও এ...
সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগ ও যাত্রীদের ভোগান্তির মধ্যে রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। আগামী ১২ অক্টোবর থেকে টিকিটে উল্লেখিত...
সিলেটের ঐতিহ্যবাহী কিনব্রিজের পাশে সুরমা নদীর ওপর একটি দৃষ্টিনন্দন ঝুলন্ত সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে ঐতিহাসিক কিনব্রিজের সক্ষমতা...