শেওলা-জকিগঞ্জ সড়কের সংস্কারের কাজের...
জকিগঞ্জ প্রতিনিধি: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে উদ্বোধন হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত শেওলা-জকিগঞ্জ সড়কের সংস্কার কাজ ।বৃহস্পতিবার (৮...
ছবি সংগৃহীত
জকিগঞ্জ প্রতিনিধি: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে উদ্বোধন হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত শেওলা-জকিগঞ্জ সড়কের সংস্কার কাজ ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৩টায় স্থানীয় ঈদগাহ বাজারসংলগ্ন এলাকায় সড়কটির সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান এমপি।
শেওলা-জকিগঞ্জ সড়কটি সংস্কার স্থানীয় মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার একটি গুরুত্বপূর্ণ অবকাঠামোগত প্রকল্প। সড়কটির সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধনকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
স্থানীয়দের প্রত্যাশা, সড়কটির উন্নয়ন কাজ দ্রুত সম্পন্ন হলে জকিগঞ্জসহ আশপাশের এলাকার মানুষের যোগাযোগব্যবস্থা আরও সহজ হবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, যাতায়াত ও সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে এর ইতিবাচক প্রভাব পড়বে।
সড়কটির সংস্কার কাজের উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
এসএ/সিলেট
জকিগঞ্জ প্রতিনিধি: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে উদ্বোধন হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত শেওলা-জকিগঞ্জ সড়কের সংস্কার কাজ ।বৃহস্পতিবার (৮...
সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন বলেছেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ...
সিলেট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ২২ লাখ ১৯ হাজার টাকা মূল্যের চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৭ অক্টোবর) গোপন...
নগরীতে কিশোর গ্যাংয়ের তৎপরতা, মাদকসেবন ও বিভিন্ন অপরাধ দমনে বিশেষ অভিযান চালিয়েছে মহানগর পুলিশ। সোমবার রাত থেকে শুরু হওয়া এ অভিযানে বুধবার ভোর পর্যন্ত নগরের...
যুক্তরাজ্যে (ইউকে) ওয়ার্ক পারমিট ভিসা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে এক নারীর কাছ থেকে প্রায় সাড়ে ২৭ লাখ টাকা নেওয়ার পর তা ফেরত না দেওয়ার অভিযোগ উঠেছে নগরের...