বিশ্বকাপের ভেন্যু দেখতে সিলেটে...
আসন্ন নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি)...
ছবি সংগৃহীত
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক অনুমোদিত সিলেট জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত অ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ অক্টোবর) বিকেল ৩টায় সিলেটের জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সিলেটের জেলা প্রশাসক ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সংস্থার সদস্য সচিব রেজাউল করিম নাচন।
সভার শুরুতে সভাপতি নবগঠিত কমিটির সদস্য-সচিব ও সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন। এরপর পরিচিতি পর্ব শেষে সিলেটের ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল ও মানসম্পন্ন করে গড়ে তোলার লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় মূলত খেলাধুলার আয়োজন বৃদ্ধি, জাতীয় পর্যায়ে অংশগ্রহণ নিশ্চিত করা এবং সামগ্রিক ক্রীড়া অবকাঠামো উন্নয়নে নানামুখী কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন কমিটির সদস্য ও সিলেট জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসকের (সার্বিক) প্রতিনিধি ও সহকারী কমিশনার (সাধারণ শাখা) মাসুমা আহমেদ লুনা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক ও কমিটির সদস্য মো. আব্দুর রফিক, জেলা ক্রীড়া অফিসার ও কমিটির সদস্য মো. নূর হোসেন এবং কমিটির সদস্য মকসুদ আহমদ।
সভায় বক্তারা সিলেটের ঐতিহ্যবাহী ক্রীড়াঙ্গনের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। নতুন এই কমিটির দায়িত্ব গ্রহণের ফলে সিলেটের ক্রীড়া অঙ্গনে নতুন গতির সঞ্চার হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
এসএ/সিলেট
আসন্ন নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি)...
সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার নতুন এ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। অনুমোদিত এই কমিটিতে স্থানীয় ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদ সিদ্দিকুর রহমান...
সিলেট জেলা ক্রীড়া সংস্থা পরিচালনার জন্য ৭ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। সিলেটের জেলা প্রশাসককে আহ্বায়ক ও জেলা দলের সাবেক খেলোয়াড়...
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ক্রিকেটে সিলেটের ঐতিহ্য রয়েছে। জাতীয় দলের অনেক খেলোয়াড়...
দুর্দান্ত জয়ে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ হকি শুরু করেছে বাংলাদেশের মেয়েরা। শনিবার (৫ সেপ্টেম্বর) চীনে হকিতে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে চাইনিজ তাইপেকে ৭-০...