সিলেটে বৃত্তি পেল ১ হাজার ১৬৪ এসএসসি পরীক্ষার্থী

post-title

ছবি সংগৃহীত

২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ শুরু করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। এর মধ্যে সিলেট শিক্ষা বোর্ডে এবার ১ হাজার ১৬৪ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) থেকে সিলেট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ শুরু হয়। পর্যায়ক্রমে বাকি তালিকাও প্রকাশ করা হবে বলে জানা গেছে।

বৃত্তিপ্রাপ্তদের মধ্যে মেধাবৃত্তি পেয়েছে ১০৯ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছে ১ হাজার ৫৫ জন।

এসএসসি পরীক্ষায় ভালো ফল করা শিক্ষার্থীদের মধ্য থেকে সরকারি নীতিমালা ও নির্ধারিত কোটা অনুযায়ী বৃত্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হয়। বৃত্তি দুই ধরনের-মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি।

সিলেট শিক্ষা বোর্ডে এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ছিল ৫৮ দশমিক ৩৩ শতাংশ। পরীক্ষায় অংশ নেয় ৮৯ হাজার ৭৯ জন শিক্ষার্থী। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫১ হাজার ৯৫৭ জন। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ছেলে ১৯ হাজার ৮৮৯ জন এবং মেয়ে ৩২ হাজার ৬৮ জন। জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৮৩৬ জন। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৩ হাজার ৬১৪ জন।

মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা প্রতি মাসে ৬০০ টাকা করে এবং বছরে এককালীন ৯০০ টাকা অনুদান পাবে। সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা প্রতি মাসে ৩৫০ টাকা করে এবং বছর শেষে এককালীন ৪৫০ টাকা আর্থিক সহায়তা পাবে।

বৃত্তির মেয়াদ ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৮ সালের জুন পর্যন্ত দুই বছর।

এসএ/সিলেট