মৌলভীবাজারে বিদেশি মদের চালানসহ ট্রাক...
মৌলভীবাজারে ৮০ বোতল বিদেশি মদসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপারকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃতরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার...
ছবি সংগৃহীত
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় একটি খাসিয়া পুঞ্জিতে রাতের আঁধারে কেটে ফেলা হয়েছে প্রায় ৮ হাজার পান গাছ। বুধবার দিবাগত রাতে কর্মধা ইউনিয়নে অবস্থিত নার্সারি পুঞ্জিতে এই তান্ডব চালায় দুর্বৃত্তরা। এতে পুঞ্জির ৯টি পরিবারের পানজুমের ৮ হাজারের অধিক পানগাছ কেটে ফেলঅ হয়।
ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ১৩নং কর্মধা ইউনিয়নের নার্সারি খাসিয়া পুঞ্জির বাসিন্দা লিকিন খংপ্ডা, পাইলা পতাম, নাসরিন পতাম, জনি পতাম, নিস্তার পাটুয়াট, শিউলি আজিম, টিউনি আজিম, ডিমান পতাম এবং মাসার তংপের—এই ৯টি পরিবারের জুম থেকে পানগাছগুলো কেটে ফেলা হয়।
ক্ষতিগ্রস্ত জুমের মালিক, নাসরিন পতাম ক্ষোভ ও হতাশা প্রকাশ করে বলেন, "কে বা কারা এই কাজ করেছে জানি না। তবে, যে বা যারা এই কাজ করেছে তারা নিশ্চিত জানে, খাসিয়াদের শেষ করার সহজ কৌশল হলো পান গাছ কেটে ফেলা। খাসিয়ারা সারাদিন জুমে কাজ করে জেনেই রাতের আধারে জুমের গাছগুলো কেটে দেওয়া হয়েছে।"
নার্সারি পুঞ্জির মান্রী (প্রধান) জনি পতাম বিষয়টি নিশ্চিত করে জানান, "আমরা নিরীহ মানুষ। পান চাষ করেই সংসার চালাই। একটি গাছ ৪ বছর যত্ন করার পর পান পাওয়া যায়। অথচ দায়ের এক কোপে ৪ বছরের পরিশ্রম ও খরচ সব শেষ হয়ে যায়। পুঞ্জির নয়টি পরিবারের জীবিকা নির্বাহের পথ নিমিষে ধ্বংস হয়ে গেল। আমরা খুব ভয়ে আছি, পানগাছই আমাদের একমাত্র আয়ের উৎস। ইতোমধ্যে প্রশাসন থেকে সরেজমিন তদন্ত করতে লোক এসেছে; আমরা সঠিক তদন্ত করে দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছি।
কুবরাজ আন্তঃপুঞ্জি উন্নয়ন সংগঠনের সাধারণ সম্পাদক ফ্লোরা বাবলী তালাং বলেন, "আমাদের হয়রানির শেষ নেই। কে দেবে আমাদের জীবিকার নিরাপত্তা? এ উত্তর আমার জানা নেই। কেন খাসিয়া আদিবাসীদের জীবিকা বারবার হামলার শিকার হবে? দুষ্কৃতিকারীদের বিচার হবে কি না সন্দেহ।
এ ঘটনার বিষয়ে বৃহস্পতিবার কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানা যাবে।
স্থানীয়দের দাবি, দ্রুত তদন্ত করে জড়িতদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না নিলে এমন ঘটনা আবারও ঘটতে পারে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পুঞ্জিবাসীর পুনর্বাসনের জন্য প্রশাসনের জরুরি সহায়তাও কামনা করেছেন তারা।
এসএ/সিলেট
মৌলভীবাজারে ৮০ বোতল বিদেশি মদসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপারকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃতরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার...
মিজানুর রহমান আলম, শ্রীমঙ্গল :: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ডলুছড়ার তরুণ কৃষি উদ্যোক্তা আতর আলী। পাহাড়ি টিলা ও সমতল জমিকে কাজে লাগিয়ে গড়ে তুলেছেন...
মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী রেজাউল করিম নাঈম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় পাঁচ আসামিকে খালাস দেওয়া...
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের হেলাপুর, হিংগাজিয়া, গাজীপুর, পলকোনাসহ স্থানীয় কয়েকটি গ্রামের শতাধিক মানুষ দীর্ঘ ২০ বছর ধরে আব্দুল...
মৌলভীবাজারের কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ মো. হাসান মিয়া (৩০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা কয়েকজন...