মৌলভীবাজারে কলেজছাত্র নাঈম হত্যা:...
মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী রেজাউল করিম নাঈম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় পাঁচ আসামিকে খালাস দেওয়া...
ছবি সংগৃহীত
মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী রেজাউল করিম নাঈম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় পাঁচ আসামিকে খালাস দেওয়া হয়েছে।
বুধবার সকালে মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালত আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ফেসবুকের একটি ভুয়া আইডি নিয়ে বিরোধের জেরে ২০২৩ সালের নভেম্বর মাসে নাঈমকে তার নিজ বাড়িতে পরিবারের সদস্যদের সামনে কুপিয়ে হত্যা করা হয়। নিহত নাঈম সদর উপজেলার বর্ষিজোড়া গ্রামের বাসিন্দা এবং মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন।
এ ঘটনায় নাঈমের বাবা চেরাগ মিয়া বাদী হয়ে মৌলভীবাজার মডেল থানায় হত্যা মামলা করেন। মামলায় ১০ জনকে আসামি করা হয়।
মামলার বিচার শেষে নুরুল ইসলাম, মো. সাইমন ইসলাম, নাহিদুল ইসলাম রনি ও আনোয়ার হোসেনকে মৃত্যুদণ্ড দেন আদালত। রায় ঘোষণা করেন মৌলভীবাজার জেলা ও দায়রা জজ মো. রবিউল আউয়াল।
রায়ের পর নিহত নাঈমের বাবা চেরাগ মিয়া সন্তোষ প্রকাশ করে বলেন, ‘পরিবারের সবার সামনে আমার ছেলেকে তারা মেরে ফেলেছে। আমরা ন্যায়বিচার পেয়েছি। ভবিষ্যতে কেউ এ ধরনের ঘটনা ঘটাতে সাহস করবে না। আমি এ রায়ে সন্তুষ্ট।’
মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের প্রসিকিউটর মো. আব্দুল মতিন চৌধুরী বলেন, ‘এ মামলায় আদালত ৪ জনকে মৃত্যুদণ্ড ও ৫ জনকে খালাস দিয়েছেন। আমরা এ রায়ে সন্তুষ্ট হয়েছি।’
২০২৩ সালের নভেম্বর মাসে নাঈম হত্যার ঘটনাটি মৌলভীবাজারে আলোচনার সৃষ্টি করে। নিজ বাড়িতে পরিবারের সদস্যদের সামনে তাঁকে কুপিয়ে হত্যার অভিযোগে মামলা হওয়ার পর ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়। পরে মামলাটি আদালতে বিচারাধীন ছিল।
এসএ/সিলেট
মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী রেজাউল করিম নাঈম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় পাঁচ আসামিকে খালাস দেওয়া...
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের হেলাপুর, হিংগাজিয়া, গাজীপুর, পলকোনাসহ স্থানীয় কয়েকটি গ্রামের শতাধিক মানুষ দীর্ঘ ২০ বছর ধরে আব্দুল...
মৌলভীবাজারের কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ মো. হাসান মিয়া (৩০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা কয়েকজন...
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ও মৌলভীবাজার জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নির্দেশের পর...
দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমানকে সোমবারের (২৮ সেপ্টেম্বর) মধ্যে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। প্রবাসী কল্যাণ...