বিয়ানীবাজারে ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন,...
বিয়ানীবাজারবাসী তথা স্থানীয় জনসাধারণের সরকারি সেবা প্রাপ্তি এবং জনপ্রতিনিধিদের সাথে যোগাযোগ সহজতর করতে এক অনন্য উদ্যোগ বাস্তবায়িত হয়েছে। বুধবার...
ফাইল ছবি
মহানগরীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান চালায় সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিভিন্ন ইউনিট।
এসএমপির মিডিয়া শাখা জানায়, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মহানগরীর বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন অপরাধে ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার, ওয়ারেন্টভুক্ত, মাদক কারবারি আসামি রয়েছে।
অভিযানকালে পুলিশ বিপুল পরিমাণ পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার করে। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ১৫০ পিস ইয়াবা, ১ হাজার ৬৫২ কেজি ভারতীয় মাল্টা, ২৩০ কেজি ভারতীয় পার্সিমন ফল, ১ হাজার ৬০০ পিস নেসলে মাঞ্চ চকলেট এবং ১ হাজার ৫৩০ কেজি ভারতীয় কমলা।
এদিকে, একই সময় এসএমপির ট্রাফিক বিভাগ নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১২০টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে। এর মধ্যে ৫৫টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ৬৫টি যানবাহন আটক করা হয়েছে।
এসএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, সিলেট মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসএ/সিলেট
বিয়ানীবাজারবাসী তথা স্থানীয় জনসাধারণের সরকারি সেবা প্রাপ্তি এবং জনপ্রতিনিধিদের সাথে যোগাযোগ সহজতর করতে এক অনন্য উদ্যোগ বাস্তবায়িত হয়েছে। বুধবার...
মহানগরীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান চালায় সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিভিন্ন ইউনিট।এসএমপির মিডিয়া শাখা...
সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১২৩টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগ।সোমবার...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী দূষণমুক্ত ও পরিচ্ছন্ন নগর গড়ার কাজে শিক্ষার্থীদের সক্রিয়ভাবে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি...
সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- ছাত্রদলের আয়োজিত এই নবীনবরণ ও কুইজ প্রতিযোগিতা প্রমাণ করে যে, এই...