কোম্পানীগঞ্জ সাদাপাথরে পর্যটকের...
কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি:: সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথর পর্যটন স্পটে গোসল করতে নেমে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা ১২টার দিকে এই...
ছবি সংগৃহীত
নগরীর রায়নগরের মিতালী আবাসিক এলাকায় মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার সাবেক কয়লা ব্যবসায়ী আব্দুস সাত্তার ও তার স্ত্রীর শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নিতে তাদের বাসভবনে গেলেন সিলেট-১ আসনের সংসদ সদস্য এবং বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
শনিবার (১৫ আগস্ট) সকালে রায়নগরে নিহতদের বাসায় গিয়ে তিনি শোকাহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং নিহতের যুক্তরাষ্ট্র প্রবাসী ছেলে আরিফ ইফতেখার ও মেয়ে সেলিনা সুলতানার সঙ্গে কথা বলে গভীর সমবেদনা প্রকাশ করেন।
পরিবারের সাথে আলাপ শেষে সাংবাদিকদের মন্ত্রী বলেন, “এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীকে চিহ্নিত ও গ্রেপ্তার করা শুধু ন্যায়বিচারের স্বার্থেই নয়, ন্যায়বিচার তো একটি অংশ মাত্র। তবে এর আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হলো ভবিষ্যতে যেন এই জাতীয় ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। এটি অপরাধীদের জন্য একটি দৃষ্টান্ত হিসেবে কাজ করবে।”
তিনি আরও বলেন, “সিলেটের সার্বিক নিরাপত্তা এবং দেশের সর্বস্তরের মানুষের নিরাপত্তার স্বার্থে, যেন সবাই একটি নিরাপদ ও আশ্বস্ত বোধ করেন, সেজন্যই দ্রুত প্রকৃত অপরাধীদের চিহ্নিত ও গ্রেপ্তার করা প্রয়োজন। ইনশাআল্লাহ, তা নিশ্চিত করা হবে।”
এসময় উপস্থিত ছিলেন, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী প্রমুখ।
এসএ/সিলেট
কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি:: সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথর পর্যটন স্পটে গোসল করতে নেমে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা ১২টার দিকে এই...
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকারের পাঁচ বছর মেয়াদি পরিকল্পনার আওতায় সারাদেশে ২৫ কোটি...
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি, বলেছেন, সিলেট অঞ্চলের কৃষির অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে পতিত ও এক ফসলি জমিকে আবাদে আনা,...
নগরীর রায়নগর রাজবাড়ি আবাসিক এলাকায় ব্যবসায়ী ও সাবেক চেম্বার পরিচালক আব্দুস সাত্তার, তাঁর স্ত্রী সুরাইয়া বেগম এবং গৃহকর্মী তাহমিনা বেগম হত্যাকাণ্ডের ঘটনায়...
নগরীর রায়নগরের মিতালী আবাসিক এলাকায় মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার সাবেক কয়লা ব্যবসায়ী আব্দুস সাত্তার ও তার স্ত্রীর শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নিতে...