কানাইঘাট পৌর বিএনপি'র সহসভাপতি অসুস্থ জালাল আহমদ জনিকে দেখতে ওসমানী হাসপাতালে নেতৃবৃন্দ

post-title

অসুস্থ জালাল আহমদ জনিকে দেখতে ওসমানী হাসপাতালে নেতৃবৃন্দ

কানাইঘাট পৌর বিএনপির সহসভাপতি ও জুলাই যোদ্ধা মো. জালাল আহমদ জনি জটিল রোগে আক্রান্ত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন বিল্ডিং এর ৫ তলা ৩৩ নং ওয়ার্ডের বি-৫৩ বেডে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

তাকে দেখতে যান সিলেট প্রেসক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও কানাইঘাট উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি এবং কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সিনিয়র সাংবাদিক এম এ হান্নান, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক দেলওয়ার হোসেন, কানাইঘাট পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলওয়ার ইসমাইল, দৈনিক সিলেট বাণী'র স্টাফ রিপোর্টার সাংবাদিক এম এ ওয়াহিদ চৌধুরী।

নেতৃবৃন্দ তাঁর আশু রোগমুক্তির জন্য দোয়া কামনা করেন।


এসএ/সিলেট