কানাইঘাটে প্রশাসনের উদ্যোগে গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

post-title

ছবি সংগৃহীত

 ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা সহ দিবসের অন্যান্য কর্মসূচী পালন করা হয়েছে। এ উপলক্ষে বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌসের সভাপতিত্বে ও পল্লী উন্নয়ন কর্মকর্তা সুমন মিয়ার পরিচালনায় গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভায় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাপস চক্রবর্তী তুষার, উপজেলা কৃষি কর্মকর্তা বিশ্বজিৎ রায়, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মামুন রশিদ মামুন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাস্টার সাজ উদ্দিন সাজু, পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সহ সভাপতি হাজী জসিম উদ্দিন, হাজী আলমাছ উদ্দিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিদুর রহমান, উপজেলা জামায়াতের আমির মাওলানা কামাল উদ্দিন, পৌর শাখার সভাপতি মাওলানা আব্দুল করিম, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা এহতেশামুল হক, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিক আহমদ, উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি গিয়াস উদ্দিন, বৈষম্য বিরোধী আন্দোলনের মিম সালমান, পৌর যুবদলের আহ্বায়ক রুবেল আহমদ।

সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা বিএনপি-জামায়াত, খেলাফত মজলিশ ও জমিয়তে উলামায়ে ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে আলোচনা সভায় বক্তারা বলেন, বিগত আওয়ামীলীগ সরকারের অগণতান্ত্রিক শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটাতে এবং একটি গণতান্ত্রিক বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সূচনা হয়েছিল। ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতনের মধ্য দিয়ে দেশের মানুষের বাকস্বাধীনতা ও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছেন।

সভায় জুলাই গণঅভ্যুত্থানের শাহাদত বরণকারী সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি সুন্দর আগামীর বাংলাদেশ গড়তে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়।

আলোচনা সভা শেষে গণঅভ্যুত্থানের দিবসের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণ করা হয়। এছাড়া উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা ও ধর্মীয় প্রতিষ্ঠানে গণঅভ্যুত্থানে শাহাদত বরণকারীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।  


এসএ/সিলেট