কানাইঘাটে প্রশাসনের উদ্যোগে...
৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা সহ দিবসের অন্যান্য কর্মসূচী পালন করা হয়েছে। এ উপলক্ষে বিকেল সাড়ে...
ছবি সংগৃহীত
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরিসহ বিভিন্ন অভিযোগে সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানাধীন ভার্থখলা এলাকায় অভিযান পরিচালনা করে একটি বেকারীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে এই অভিযান পরিচালনা করে এই জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবণ্য ইসলাম ঋতু। এসময় অভিযানে সহযোগিতা করেন দক্ষিণ সুরমা থানা পুলিশ।
জানা যায়, বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে মহানগরীর দক্ষিণ সুরমা থানাধীন ভার্থখলা এলাকার সিতারা বেকারিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে খাবারে তেলাপোকা ও পোকামাকড়, খাবার তৈরির বিভিন্ন উৎপাদন যন্ত্রে ময়লা-আবর্জনা এবং পাউরুটি, মাখন ও মিষ্টি তৈরির তেলে ময়লা ও পোকা পাওয়া যায়।
এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পাশাপাশি ভবিষ্যতে খাবারের মান ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা না হলে বেকারি সিলগালা করার হুশিয়ারিও দেওয়া হয়।
প্রশাসন সূত্র জানায়, এর আগেও একাধিকবার সিতারা বেকারিতে অভিযান দেওয়া হয় তখন তাদের সতর্ক করা হয়েছিল। এবং ওই সময়গুলোতে জরিমানাও করা হয়েছিল। তবে এরপরও খাদ্য উৎপাদন ও সংরক্ষণ ব্যবস্থায় সন্তোষজনক উন্নতি না হওয়ায় আবারও ব্যবস্থা নেওয়া হয়েছে।
সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবণ্য ইসলাম ঋতু বলেন, ‘জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’ তিনি আরও বলেন, ‘সিতারা বেকারিকে সতর্ক করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে খাবারের মান ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা না হলে বেকারিটি সিলগালা করা হবে।
এসএ/সিলেট
৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা সহ দিবসের অন্যান্য কর্মসূচী পালন করা হয়েছে। এ উপলক্ষে বিকেল সাড়ে...
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরিসহ বিভিন্ন অভিযোগে সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানাধীন ভার্থখলা এলাকায় অভিযান পরিচালনা করে একটি বেকারীকে ৪০ হাজার টাকা...
সিলেটের জনগুরুত্বপূর্ণ বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ সিলেট মহানগর কমিটির এক বিশেষ সভা বৃহস্পতিবার দুপুর ২টায় সংগঠনের সুরমা...
রোটারি ক্লাব অব সিলেট সিনার্জির উদ্যোগে পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গো গ্রিণ এর আওতায় এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৬...
সিলেটের জকিগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীর সীমান্ত ভাঙন এবং এর ফলে দেশের মানচিত্রে সম্ভাব্য পরিবর্তনের বিষয়টি সরেজমিনে পরিদর্শন করেছেন ভূমি রেকর্ড ও জরিপ...