সিলেট রেঞ্জ’র শ্রেষ্ঠ ওসি নির্বাচিত...
আলী হোসেন (গোয়াইনঘাট) প্রতিনিধি:: জুলাই ২০২৬ মাসের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মামলা নিষ্পত্তি, নিয়মিত মামলায় গ্রেফতার, মাদকও চোরাচালানবিরোধী...
ছবি সংগৃহীত
আলী হোসেন (গোয়াইনঘাট) প্রতিনিধি:: জুলাই ২০২৬ মাসের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মামলা নিষ্পত্তি, নিয়মিত মামলায় গ্রেফতার, মাদকও চোরাচালানবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সিলেটের গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ ওমর ফারুক মোড়ল সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (৪আগস্ট) সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সিলেট রেঞ্জের ডিআইজি ড. মোঃ জিল্লুর রহমান অফিসার ইনচার্জ মোঃ ওমর ফারুক মোড়ল'র হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন। সম্মাননাপত্রে উল্লেখ করা হয়, জুলাই মাসে গুরুত্বপূর্ণ মামলার তদন্ত ও নিষ্পত্তি, নিয়মিত অভিযানে আসামি গ্রেফতার, মাদক ও চোরাচালানবিরোধী কার্যক্রমে সফলতা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়েছে। এই অর্জনে গোয়াইনঘাট থানার পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয় সচেতন মহল ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অফিসার ইনচার্জ মোঃ ওমর ফারুক মোড়লকে অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি এরকম নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে গোয়াইনঘাটের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও তরান্বিত করতে নিরলস ভূমিকা রাখবেন।
শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার অর্জন বিষয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো: ওমর ফারুক মোড়ল জানান, এ কৃতিত্ব শুধু আমার একার নয়, এটা গোয়াইনঘাট থানা পুলিশ'র সকল অফিসার ও ফোর্স এবং এ উপজেলার সকল শ্রেনী পেশার মানুষের, এবং তাদের ঐকান্তিকতার খোরাক। সকলের নিরলস প্রচেষ্টা আর নিরন্তর সহযোগিতা থাকায় সিলেট রেঞ্জের ডিআইজি ড. মোঃ জিলুর রহমান এ সম্মাননা পুরস্কার তুলে দিয়েছেন। আমি আশা করি সীমান্ত জনপদ গোয়াইনঘাট উপজেলাবাসী অতীতেরন্যায় আগামী পথচলায় সকল প্রকার সহযোগিতা অব্যাহত রাখলে গোয়াইনঘাটের আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব।
এসএ/সিলেট
আলী হোসেন (গোয়াইনঘাট) প্রতিনিধি:: জুলাই ২০২৬ মাসের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মামলা নিষ্পত্তি, নিয়মিত মামলায় গ্রেফতার, মাদকও চোরাচালানবিরোধী...
সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। জেলা বিএনপির সাধারণ সম্পাদক। তৃণমূল থেকে উঠে আসা নেতা। জেলার রাজনীতিক হওয়ায় নিজ নির্বাচনি এলাকা...
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়...
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খান জনমানবের কল্যাণে তাঁর জীবন উৎসর্গ করেছেন। কর্মজীবনে...
‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষ্যে সিলেটে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বুধবার...