সিলেটের পুলিশ কমিশনার বদলি,...
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নেতৃত্বে পরিবর্তন আনা হয়েছে। পুলিশ প্রশাসনে সরকারের সাম্প্রতিক রদবদলের অংশ হিসেবে বর্তমান (এসএমপি) পুলিশ...
ছবি সংগৃহীত
সিলেট সীমান্তে পৃথক অভিযানে ৫৪ লাখ ২৬ হাজার টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)।
রোববার (১৯ জুলাই) ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)'র দায়িত্বাধীন কানাইঘাট উপজেলার সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক টহল দল সীমান্ত থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোনাতনপুঞ্জি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে মালিকবিহীন অবস্থায় ৪ হাজার ৮০ কেজি ভারতীয় জিরা এবং ৫০০ কেজি ভারতীয় চা পাতা জব্দ করা হয়। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫১ লাখ ৪৬ হাজার টাকা।
এদিকে, একই দিনে জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর বিওপির টহল দল পৃথক অভিযানে মালিকবিহীন অবস্থায় ৪টি ভারতীয় গরু জব্দ করে। জব্দকৃত গরুগুলোর আনুমানিক মূল্য ২ লাখ ৮০ হাজার টাকা।দুই অভিযানে জব্দ হওয়া ভারতীয় চোরাচালানী মালামাল ও গরুর মোট সিজার মূল্য ৫৪ লাখ ২৬ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) জানায়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতার পাশাপাশি চোরাচালানবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে।
জব্দকৃত মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এসএ/সিলেট
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নেতৃত্বে পরিবর্তন আনা হয়েছে। পুলিশ প্রশাসনে সরকারের সাম্প্রতিক রদবদলের অংশ হিসেবে বর্তমান (এসএমপি) পুলিশ...
নগরীর মির্জাজাঙ্গাল রোডের ডিএমটি সেফওয়ে হাসপাতালটি সিলগালা করে দিয়েছে জেলা প্রশাসন। সোমবার (২০ জুলাই) হাসপাতালটি সিলগালা করা হয়। এর আগে রবিবার (১৯ জুলাই)...
সিলেটে চোরাচালান প্রতিরোধ সংক্রান্ত আঞ্চলিক টাস্কফোর্স এবং বিভাগীয় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুলাই) সিলেট বিভাগীয় কমিশনার...
দক্ষিণ সুরমার খোজারখলা পুকুরে অবশেষে শুরু হয়েছে বহু প্রতীক্ষিত উদ্ধার অভিযান। দীর্ঘদিনের অবহেলা, কচুরিপানা ও আবর্জনার দখলে হারিয়ে যাওয়া পুকুরটি এখন আবার...
এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ৯৬০ কেজি ভারতীয় চা-পাতাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় চোরাই মাল বহনের দায়ে একটি ডিআই পিকআপ জব্দ করা হয়। গ্রেফতারকৃত মো....