জুড়ীর ইউএনও মুশফিকীন নূরকে...
মৌলভীবাজারের জুড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুশফিকীন নূরকে প্রত্যাহার করা হয়েছে। তাকে ইউএনও পদ থেকে প্রত্যাহার করে সিলেট বিভাগীয় কমিশনারের...
ছবি সংগৃহীত
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে অলি মিয়া (২৭) নামে এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৮ জুলাই) বিকেল ৩টার দিকে শ্রীমঙ্গল উপজেলার ৪৬ বিজিবি ক্যাম্প সংলগ্ন বধ্যভূমি এলাকার ভুরভুরিয়া ছড়ায় উপজেলা প্রশাসন, ৪৬ বিজিবি ও শ্রীমঙ্গল থানা পুলিশের যৌথ অভিযানে তাকে হাতেনাতে আটক করা হয়।
দণ্ডপ্রাপ্ত অলি মিয়া শ্রীমঙ্গল পৌর এলাকার জালালিয়া রোডের বাসিন্দা। তিনি আব্দুল করিমের ছেলে।
অভিযানকালে তাকে ভুরভুরিয়া ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে এ কাজে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং ক্ষমা প্রার্থনা করেন।
অভিযোগের সত্যতা ও তার স্বীকারোক্তির ভিত্তিতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ধারা ৪(চ) অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান।
এ সময় শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল উপস্থিত ছিল। এছাড়া মেজর মাহবুবুল হকের নেতৃত্বে ৪৬ বিজিবির সদস্যরা অভিযানে সার্বিক সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ রক্ষা এবং অবৈধ বালু ও মাটি উত্তোলন বন্ধে জনস্বার্থে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
এসএ/সিলেট
মৌলভীবাজারের জুড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুশফিকীন নূরকে প্রত্যাহার করা হয়েছে। তাকে ইউএনও পদ থেকে প্রত্যাহার করে সিলেট বিভাগীয় কমিশনারের...
মৌলভীবাজারে অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলে মনু ও ধলাই নদীর ভাঙনে কমলগঞ্জ, রাজনগর, কুলাউড়া ও সদর উপজেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বন্যার পানি কমতে শুরু করলেও চার...
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রবিরবাজার এলাকায় র্যাব-৯-এর অভিযানে অনলাইন জুয়ার আসর থেকে মূল হোতাসহ চারজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়া...
জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা: মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক নারীকে গ্রেফতার করা...
মশাহিদ আহমদ, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টায় মৌলভীবাজার পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ...