জগন্নাথপুরের কুশিয়ারা নদীর তীরবর্তী...
টানা কয়েকদিনের বৃষ্টিপাত এবং ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুশিয়ারা নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কুশিয়ারা নদী...
সিলেট বানী
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের প্রবাসীদের নিয়ে গড়ে ওঠা সামাজিক সংগঠন আশার আলো প্রবাসী সোসাইটি তাদের উপদেষ্টা মরহুম ক্বারী সাইফুদ্দিন আহমদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল, শিরনি বিতরণ এবং সমাজসেবায় অবদান রাখা প্রবাসীদের সম্মাননা প্রদানের মধ্য দিয়ে দিনটি স্মরণীয় করে রেখেছে।
শুক্রবার সন্ধায় উপজেলার নরসিংপুর বাজারে সংগঠনের কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে মরহুম ক্বারী সাইফুদ্দিন আহমদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে বাজারের ব্যবসায়ী, অতিথি এবং দোয়া মাহফিলে অংশগ্রহণকারীসহ প্রায় ৬০০ মানুষের মাঝে শিরনি বিতরণ করা হয়।
সংগঠনের উপদেষ্টা মাওলানা আইয়ুব আলীর সভাপতিত্বে এবং উপদেষ্টা জামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুমের পিতা হাজী মোশাররফ আলী।
অনুষ্ঠানে মরহুম ক্বারী সাইফুদ্দিন আহমদের জীবন, কর্ম এবং সমাজকল্যাণে তাঁর অবদানের স্মৃতিচারণ করেন সংগঠনটির উপদেষ্টা মাওলানা আইয়ুব আলী, নরসিংপুর আদর্শ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সাদিকুর রহমান এবং সংগঠনের উপদেষ্টা, কুয়েতপ্রবাসী আব্দুল আহাদ ধনাই। শেষে নরসিংপুর আদর্শ হাফিজিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক ও নরসিংপুর জামে মসজিদের ইমাম হাফিজ আব্দুল কাদির বাবুল মোনাজাত পরিচালনা করেন।
এ সময় সমাজসেবায় বিশেষ অবদান রাখায় আশার আলো প্রবাসী সোসাইটির পক্ষ থেকে সংগঠনের উপদেষ্টা কুয়েতপ্রবাসী মানিক আলী, সৌদি আরবপ্রবাসী আব্দুল হাসিম, সৌদি আরবপ্রবাসী মুজিবুর রহমান,সৌদি আরব প্রবাসী জামাল উদ্দিন, দুবাইপ্রবাসী আইয়ুব আলী এবং সদস্য সৌদি আরবপ্রবাসী আশিক আলী ও ইতালিপ্রবাসী রফিক ইসলাম (রফিক)-এর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
বক্তারা বলেন, মরহুম ক্বারী সাইফুদ্দিন আহমদের আদর্শ, মানবিকতা ও সমাজসেবামূলক কর্মকাণ্ড নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে। তাঁর স্মৃতিকে ধারণ করতেই আশার আলো প্রবাসী সোসাইটি'র জনকল্যাণমূলক এই কর্মসূচী পালন করা হয়েছে।
অনুষ্ঠানে সংগঠনটির উপদেষ্টা সৌদি আরব প্রবাসী আব্দুল হাসিমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জুয়ে/সিলেট
টানা কয়েকদিনের বৃষ্টিপাত এবং ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুশিয়ারা নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কুশিয়ারা নদী...
সোহেল মিয়া দোয়ারাবাজার (সুনামগঞ্জ): সুনামগঞ্জের দোয়ারাবাজারে গ্রামীণ সড়ক উন্নয়নে হেরিংবোন (এইচবিবি) প্রকল্পের অর্ধ কোটি টাকার সড়ক নির্মাণ কাজে ব্যাপক...
সুনামগঞ্জে সাময়িকভাবে স্থানীয় বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও উজান থেকে নেমে আসা তীব্র পাহাড়ি ঢলে সুরমা নদীসহ জেলার সব নদ-নদী ও হাওরের পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে।...
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নে জমিতে জালা (ধানের চারা) খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত সেলিম...
সুনামগঞ্জের জগন্নাথপুরের বহুল আলোচিত সাড়ে ৩ কোটি টাকা প্রতারণার মামলায় আদালত দুই ভাই ইয়াকুব ও ইসমাইলকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।বৃহস্পতিবার (৯...