আধুনিক প্রযুক্তির মাধ্যমে আইনশৃঙ্খলা...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীতে নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা ব্যবস্থার উন্নয়নে বিশেষ গুরুত্ব...
ছবি সংগৃহীত
সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সাবেক দু’বারে সংসদ সদস্য ও প্রবীণ রাজনীতিক মো. শরফ উদ্দিন খসরু শুক্রবার দিবাগত রাত ১০টায় পীরের বাজারস্থ মাসুক ভিলা নিজ বাস ভবনে ইন্তেকাল করেন, ইন্না লিল্লাহী ওয়া ইন্নাইলাহি রাজিউন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৯০ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
সারা জীবন সাদা মাটা জীবন যাপন করেছেন। তিনি সবার কাছে প্রিয় ব্যক্তি ছিলেন। মরহুমের জানাজা নামাজ শনিবার বাদ জোহর দরগাহ্ মসজিদে অনুষ্ঠিত হয়। পরে দরগাহ্ মাজার প্রাঙ্গণে দাফন সম্পন্ন হয়েছে।
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বরের দক্ষিণভাগ গ্রাম নিবাসী মরহুম আসদর আলীর একমাত্র ছেলে ছিলেন মো. শরফ উদ্দিন খসরু।
সাবেক এমপি মো. শরফ উদ্দিন খসরু’র মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, সিলেট-৬ আসনের এমপি এমরান আহমদ চৌধুরী এডভোকেট, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, অবসরপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা হারুন অর রশীদ চৌধুরী, গ্যাস বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের আহ্বায়ক ও সিলেট জেলার আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রিয় কমিটির সভাপতি ইকবাল হোসনে চৌধুরী, সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন, সিলেট বিভাগ গণদাবী ফোরামের সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট, সিলেট যুব উন্নয়ন পরিষদের সভাপতি আফিকুর রহমান আফিক, সাধারণ সম্পাদক মাসুদ করিম জুয়েল, চেতনা যুব পরিষদের সভাপতি জুলকার নায়েন, ইনসাফ ভিলেজ ডেভলাপমেন্ট এন্ড ওয়েল ফর সোসাইটির সভাপতি মো. নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কাওছার আহমদ, নাট্যালোক সিলেটের সভাপতি আফজাল হোসেন, ওয়েভস সমাজকল্যাণ সংস্থার সভাপতি আব্দুল আলিম জুয়েল প্রমুখ।
শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এসএ/সিলেট
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীতে নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা ব্যবস্থার উন্নয়নে বিশেষ গুরুত্ব...
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে অচিরেই প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম...
সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব শরফ উদ্দিন খসরুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির জাতীয়...
বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি, কালেক্টরেট শাখার (১৭-২০ গ্রেড) নতুন ১৭ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।বুধবার (১ জুলাই) বিকাল...
পুণ্যভূমি সিলেটে সুপ্রাচীনকাল ধরে চলে আসা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেব, বলদেব ও সুভদ্রা মহারাণীর রথযাত্রা মহোৎসব ১৬...