সিলেট ভ্যাট কমিশনারেটের তিন...
কর্মকর্তা ও কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি এবং পেশাগত জ্ঞান সমৃদ্ধ করার লক্ষ্যে তিন দিনব্যাপী ইন-হাউস প্রশিক্ষণের আয়োজন করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট...
স্মাইল লার্নিং সেন্টারের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক
ছবি সংগৃহীত
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একসময় শিক্ষা, সংস্কৃতি ও মেধার ক্ষেত্রে সিলেট দেশের অন্যতম অগ্রগামী অঞ্চল ছিল। সময়ের পরিক্রমায় সেই অবস্থান অনেকটাই পিছিয়ে গেছে। সিলেটের গৌরবময় শিক্ষা-ঐতিহ্য পুনরুদ্ধারে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বুধবার (৮ জুলাই) নগরীর ৪০ নম্বর ওয়ার্ডের ছিটা গোটাটিকর এলাকায় স্মাইল লার্নিং সেন্টারের উদ্যোগে আয়োজিত ‘স্মাইল বার্তা’-এর মোড়ক উন্মোচন এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিসিক প্রশাসক বলেন, সমাজের উন্নয়নে নিবেদিতপ্রাণ মানুষের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এমন বাস্তবতায় স্মাইল লার্নিং সেন্টারের মতো প্রতিষ্ঠান শিশু-কিশোরদের শিক্ষার ভিত্তি গড়ে তোলার যে উদ্যোগ নিয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের ছোট ছোট উদ্যোগই ভবিষ্যতে সিলেটের শিক্ষা উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, তাদের নৈতিক মূল্যবোধ, মানবিকতা ও দেশপ্রেমেও সমৃদ্ধ হতে হবে। শিক্ষিত ও আদর্শবান নতুন প্রজন্মই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে।
এ সময় আব্দুল কাইয়ুম চৌধুরী ছিটা গোটাটিকর এলাকাসহ ৪০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন উন্নয়নকাজ বাস্তবায়নের আশ্বাস দেন। তিনি জানান, বর্তমানে এ ওয়ার্ডে প্রায় ২০ কোটি টাকার উন্নয়নকাজ চলমান রয়েছে। ভবিষ্যতেও এলাকাবাসীর প্রয়োজন অনুযায়ী নতুন উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. দিদার চৌধুরী, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মুহাম্মদ নজরুল ইসলাম এবং সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন।
স্মাইল লার্নিং সেন্টারের প্রতিষ্ঠাতা আব্দুল কুদ্দুস রুবেলের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক অনামিকা সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কেন্দ্রটির ইনচার্জ সজল মালাকার। বক্তব্য দেন শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবক আরিফুল ইসলাম আরিফ।
অনুষ্ঠানে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কোহিনূর আহমদ, এয়ারপোর্ট থানা বিএনপির আহ্বায়ক আব্দুল কাদির সমছু, মোগলাবাজার থানা বিএনপির আহ্বায়ক আবুল হাসনাত, যুবদলের সাবেক নেতা এনামুল হক লিটন, জিলাদ আহমদ, মারজানুল হক জোসেফ, স্মাইল লার্নিং সেন্টারের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং ছিটা গোটাটিকর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসএ/সিলেট
কর্মকর্তা ও কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি এবং পেশাগত জ্ঞান সমৃদ্ধ করার লক্ষ্যে তিন দিনব্যাপী ইন-হাউস প্রশিক্ষণের আয়োজন করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট...
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ, পীরে কামিল হযরত আল্লামা মুফতি মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী ছাহেব কিবলাহ (রহঃ)- এর ৬ষ্ঠ বার্ষিক ঈসালে সাওয়াব...
জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ'র দীর্ঘ দিনের সাবেক ইমাম ও খতীব,জকিগঞ্জ উপজেলার উত্তর মনসুরপুর নিবাসী মাওলানা আনওয়ারুল হক বুধবার (৮ জুলাই) সকাল ৮ ঘটিকার সময় তাঁর...
সিলেটের কদমতলী থেকে ভারতীয় চাউলের বড় চালানসহ মো. আব্দুর রশীদকে আটক করা হয়েছে। বিষয়টি জানিয়েছে মহানগর পুলিমের গণমাধ্যম শাখা। আব্দুর রশীদ জৈন্তাপুরের...
মঙ্গলবার (৭ জুলাই) বিকালে জাতীয় সংসদের ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে সিলেট-৬ আসনের এমপি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট...