সিলেট ভ্যাট কমিশনারেটের তিন...
কর্মকর্তা ও কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি এবং পেশাগত জ্ঞান সমৃদ্ধ করার লক্ষ্যে তিন দিনব্যাপী ইন-হাউস প্রশিক্ষণের আয়োজন করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট...
আবুল হাসান এমপির শোক
ছবি সংগৃহীত
জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ'র দীর্ঘ দিনের সাবেক ইমাম ও খতীব,জকিগঞ্জ উপজেলার উত্তর মনসুরপুর নিবাসী মাওলানা আনওয়ারুল হক বুধবার (৮ জুলাই) সকাল ৮ ঘটিকার সময় তাঁর নিজ বাড়ীতে ইন্তেকাল করিয়াছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের নামাজে জানাজা বুধবার বিকেল সাড়ে ৫টায় তাঁর প্রতিষ্ঠিত উত্তর মনসুরপুর (ডেমার গ্রামের দক্ষিণে) মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়।
এদিকে, মাওলানা আনওয়ারুল হক'র ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মাওলানা আবুল হাসান।
শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। শোক বার্তায় তিনি বলেন,'মাওলানা আনওয়ারুল হক ছিলেন একজন মুত্তাকী বিদগ্ধ আলেম। দীর্ঘদিন তিনি জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। তিনি ছিলেন জামেয়া মোহাম্মদিয়া দারুস সুন্নাহ লামারগ্রাম সহ সিলেটের বিভিন্ন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক।ছিলেন আদর্শ স্থানীয় আলেম।
তাঁর ইন্তেকালে দ্বীনি দাওয়াত ও শিক্ষার যে অপূরনীয় ক্ষতি হলো,তা সহজে পুরণ হবার নয়।আল্লাহ তাঁর নেক আমল সমূহ কবুল করুন,তাকে জান্নাতুল ফেরদৌসের আ'লা মাকাম দান করুন।আমীন।
এসএ/সিলেট
কর্মকর্তা ও কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি এবং পেশাগত জ্ঞান সমৃদ্ধ করার লক্ষ্যে তিন দিনব্যাপী ইন-হাউস প্রশিক্ষণের আয়োজন করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট...
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ, পীরে কামিল হযরত আল্লামা মুফতি মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী ছাহেব কিবলাহ (রহঃ)- এর ৬ষ্ঠ বার্ষিক ঈসালে সাওয়াব...
জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ'র দীর্ঘ দিনের সাবেক ইমাম ও খতীব,জকিগঞ্জ উপজেলার উত্তর মনসুরপুর নিবাসী মাওলানা আনওয়ারুল হক বুধবার (৮ জুলাই) সকাল ৮ ঘটিকার সময় তাঁর...
সিলেটের কদমতলী থেকে ভারতীয় চাউলের বড় চালানসহ মো. আব্দুর রশীদকে আটক করা হয়েছে। বিষয়টি জানিয়েছে মহানগর পুলিমের গণমাধ্যম শাখা। আব্দুর রশীদ জৈন্তাপুরের...
মঙ্গলবার (৭ জুলাই) বিকালে জাতীয় সংসদের ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে সিলেট-৬ আসনের এমপি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট...