কদমতলীতে ভারতীয় চাউলের বড় চালানসহ আটক ১

post-title

ছবি সংগৃহীত

সিলেটের কদমতলী থেকে ভারতীয় চাউলের বড় চালানসহ মো. আব্দুর রশীদকে আটক করা হয়েছে। বিষয়টি জানিয়েছে মহানগর পুলিমের গণমাধ্যম শাখা। আব্দুর রশীদ জৈন্তাপুরের দত্তপাড়া এলাকার হরিপুর দত্তপাড়া গ্রামের বাবুল আহমদ ও কুলসুমা বেগমের ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার  সকাল সাড়ে ৮টার দিকে কদতলী পাকা রাস্তায় অভিযান চালিয়ে নম্বর প্লেটহীন একটি পিকআপ তল্লাশী চালিয়ে প্রায় ৫ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ভারতীয় বাসমতি চাল জব্দ করা হয়েছে।

এ ব্যাপারে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আব্দুর রশীদকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেন মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) মো. মনজরুল আলম।


এসএ/সিলেট