শাবির সমাজকর্ম বিভাগের সাথে কারিতাসের...
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমাজকর্ম বিভাগ এবং কারিতাস বাংলাদেশ সিলেট অঞ্চল'র সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত...
ফাইল ছবি
সিলেটসহ সারা দেশে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় বাংলা প্রথমপত্র দিয়ে এই পরীক্ষা শুরু হয়ে শেষ হয় দুপুর ১টায়। প্রথম দিনের পরীক্ষায় সিলেটে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে; বিভাগের চার জেলায় মোট ১ হাজার ১২৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
জানা গেছে, সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এবছর মোট ৭২ হাজার ৭৪৫ জন পরীক্ষার্থী অংশ নেন। এরমধ্যে ছাত্র ২৯ হাজার ২১৭ জন এবং ছাত্রী ৪৩ হাজার ৫২৮ জন। সকাল থেকেই বিভাগের বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
তবে প্রথম দিনের পরীক্ষায় সিলেট বিভাগের চার জেলায় মোট ১ হাজার ১২৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এর মধ্যে সিলেট জেলায় ২৫ হাজার ১৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৭৩ জন, হবিগঞ্জে ১০ হাজার ১৮০ জনের মধ্যে ২৩৯ জন, মৌলভীবাজারে ১১ হাজার ৩২৮ জনের মধ্যে ২৫৪ জন এবং সুনামগঞ্জে ১০ হাজার ৬৫০ জন পরীক্ষার্থীর মধ্যে ২৬১ জন অনুপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এবার সারা দেশে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রী ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন। দেশের ৪ হাজার ৮৮৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে ৭৭টি বিষয়ে ২১ দিনব্যাপী পরীক্ষায় অংশ নিচ্ছেন।
এছাড়া মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ৯২ হাজার ৯০৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন শিক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নিচ্ছেন। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও শিক্ষা প্রশাসন সার্বিকভাবে তৎপর রয়েছে।
এসএ/সিলেট
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমাজকর্ম বিভাগ এবং কারিতাস বাংলাদেশ সিলেট অঞ্চল'র সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত...
রাতে ক্যাম্পাসে শিক্ষার্থীদের চলাচলের ওপর বিধি-নিষেধ আরোপ করে ফেইসবুকে একটি নীতিমালা প্রকাশের পর শিক্ষার্থীদের তীব্র সমালোচনার মুখে তা সরিয়ে নিয়েছে...
মাদানী ঈদগাহ থেকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) হয়ে ইকোপার্ক পর্যন্ত নির্মাণাধীন আরসিসি সড়কের বেহাল অবস্থা ও চলাচলজনিত দুর্ভোগ নিরসনে সিলেট সিটি...
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সেন্টার অব এক্সেলেন্স ভবনে অত্যাধুনিক 'বায়োন্যানোসেন্স ল্যাবরেটরির' করা হয়েছে।মঙ্গলবার (২৩...
আধ্যাত্মিক রাজধানী খ্যাত পুণ্যভূমি সিলেটের হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফ প্রাঙ্গণে স্থানীয় প্রশাসনের উদ্যোগে বিপুলসংখ্যক পুলিশি উপস্থিতিতে নতুন...