দুই দিনের সফরে সিলেট আসছেন...
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির...
ফাইল ছবি
সিলেটের কানাইঘাট উপজেলায় স্বামী-স্ত্রীর পারিবারিক বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে জাহাঙ্গীর আলম (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের বড়বন্দ ৩য় খন্ড গ্রামের করুনা সুন্দরী দীঘীর পাশের সড়কে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম বড়বন্দ ৩য় খন্ড গ্রামের মৃত মুসা মিয়ার ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে জাহাঙ্গীরের স্ত্রী দুই সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে যান। স্ত্রীকে ফিরিয়ে আনার বিষয়ে কথা বলতে তিনি তার ভায়রা শামীম উদ্দিনের সঙ্গে যোগাযোগ করেন। এ বিষয়কে কেন্দ্র করে বুধবার দুপুরে শামীম ও তার শ্বশুরবাড়ির লোকজন জাহাঙ্গীরকে মারধরের চেষ্টা করলে তিনি সেখান থেকে চলে যান।
নিহতের স্বজনদের অভিযোগ, বুধবার বিকেলে বড়বন্দ বাজারে যাওয়ার পথে করুনা সুন্দরী দীঘীর পাশে পূর্বপরিকল্পিতভাবে জাহাঙ্গীরের ওপর হামলা চালানো হয়।
এ সময় শামীম উদ্দিন, তার ভাই ডালিম উদ্দিন ও নাইম উদ্দিন, ভাগ্নে তারেক আহমদ ও শাহেদ আহমদসহ কয়েকজন দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জাহাঙ্গীর আলমকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং তদন্ত শুরু করে। কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, "মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে জাহাঙ্গীর আলমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। হত্যাকান্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।"
এসএ/সিলেট
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির...
সিলেটের কানাইঘাট উপজেলায় স্বামী-স্ত্রীর পারিবারিক বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে জাহাঙ্গীর আলম (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে...
সিলেটের সাদা পাথর পর্যটনকেন্দ্রে চার বন্ধু মিলে বেড়াতে এসে গোসল করতে নেমে একজন নিখোঁজ হয়েছেন।বৃহস্পতিবার (২জুলাই) বেলা আড়াইটার দিকে সিলেটের...
সিলেট-জকিগঞ্জ সড়কের চারখাই এলাকায় বিআরটিসি বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় আরও দুইজন ব্যক্তি আহত হয়েছেন।...
সিলেটের জকিগঞ্জে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সময় চিৎকার করাকে কেন্দ্র করে আপন চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে আলম আহমদ নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১ জুলাই) রাত...