ওসমানী হাসপাতালে ওয়ার্ড বয় ও...
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ার্ড বয় ও ইন্টার্ন নার্সিং শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। এ সময় ড্রেসিং...
ছবি সংগৃহীত
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতোয়ালি মডেল থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) সোহেল উদ্দিনকে প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (১ জুন) দুপুরে ঢাকা মহানগর হাকিম আদালত-১৫-এ সিআর-২৩৪১/২০২২ নম্বর মামলায় হাজির হলে বিচারক নাজনীন আক্তার তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা ওই মামলায় এএসপি সোহেল উদ্দিন জামিনে ছিলেন। গত মাসে মামলাটির বিচার কার্যক্রম শুরু হয়।
এদিকে, এএসপি সোহেল উদ্দিনের বিরুদ্ধে দায়ের করা আরও দুটি মামলারও বুধবার বিচার কার্যক্রম শুরুর দিন ধার্য্য ছিল।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মুসলেহ উদ্দিন জসিম বিষয়টি নিশ্চিত করে জানান, প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় সোহেল উদ্দিনের জামিন বাতিল করেছেন আদালত। একইসঙ্গে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এসএমপির অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম গণমাধ্যমকে বলেন, একটি মামলায় আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বলে আমরাও জানতে পেরেছি।
এদিকে, মহানগরীর কোতোয়ালি মডেল থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) সোহেল উদ্দিনকে ক্লোজড করা হয়েছে। একই সঙ্গে তাকে এসএমপির সদর দপ্তরে (হেডকোয়ার্টার) সংযুক্ত করা হয়েছে।
বুধবার (০১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।
তিনি জানান, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কোতোয়ালি মডেল থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) সোহেল উদ্দিনকে ক্লোজড করা হয়েছে। একই আদেশে তাকে এসএমপির হেডকোয়ার্টারে তাকে সংযুক্তি করা হয়েছে।
এসএ/সিলেট
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ার্ড বয় ও ইন্টার্ন নার্সিং শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। এ সময় ড্রেসিং...
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতোয়ালি মডেল থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) সোহেল উদ্দিনকে প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় কারাগারে পাঠানোর আদেশ...
মানবসেবামূলক কার্যক্রম সম্প্রসারণ, নৈতিক নেতৃত্বের বিকাশ, সুশাসন প্রতিষ্ঠা এবং দেশের সার্বিক উন্নয়নে টেকসই উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেছে রোটারি।...
সিলেটের জৈন্তাপুর উপজেলায় অভিযান চালিয়ে ১৯০ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব...
মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) পরিচালিত ৩২ ঘণ্টার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ৬৫...