স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে...
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান জনমুখী সরকার ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্ন ক্ষেত্রে মানুষের জীবনযাত্রাকে সহজ ও গতিশীল করতে নিরলসভাবে কাজ...
ছবি সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান জনমুখী সরকার ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্ন ক্ষেত্রে মানুষের জীবনযাত্রাকে সহজ ও গতিশীল করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে স্বাস্থ্যসেবাকে এই সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে, যার সুফল দেশের সাধারণ মানুষ খুব দ্রুতই পেতে শুরু করবেন এবং এর ফলে চিকিৎসার ব্যয় অনেকটাই কমে আসবে।
মঙ্গলবার সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি মোতাহার আলী মাখন মিয়ার হার্টের স্টেনটিং (রিং পরানো) করার পূর্বে তাকে দেখতে গিয়ে এসব কথা সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। তিনি ২৫ নং ওয়ার্ডের খোজারখলা এলাকায় মোতাহার আলীর বাসভবনে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।
সাক্ষাৎকালে ইমদাদ হোসেন চৌধুরী বর্তমান সরকারের বিভিন্ন গণমুখী পদক্ষেপ তুলে ধরে আরও বলেন, বর্তমান গণমুখী ও জনকল্যাণমুখী বাজেটে দেশের সাধারণ ও মধ্যবিত্ত মানুষের চিকিৎসার কথা বিশেষভাবে বিবেচনা করা হয়েছে। কিডনি, ক্যান্সার ও হৃদরোগের চিকিৎসায় ব্যবহৃত অত্যন্ত জরুরি মেডিকেল ডিভাইস যেমন—হার্টের রিং, চোখের লেন্স এবং ডায়ালাইসিস ফিল্টারসহ অসংখ্য চিকিৎসাসামগ্রীর দাম উল্লেখযোগ্য হারে কমানো হয়েছে। শুধু তাই নয়, জীবনরক্ষাকারী ওষুধ তৈরির কাঁচামাল আমদানির ওপর থেকে শুল্ক প্রত্যাহার ও হ্রাস করা হয়েছে। সরকারের এই যুগান্তকারী সিদ্ধান্তের ফলে দেশের সাধারণ মানুষ এখন অনেক কম মূল্যে এবং সহজে উন্নত চিকিৎসাসেবা লাভ করতে পারবেন।
অতীতের রাজনৈতিক পটভূমির সমালোচনা করে তিনি বলেন, অতীতের ফ্যাসিস্ট সরকার শাসনের নামে এ দেশের জনগণকে কেবল শোষণই করে গেছে। তারা স্বাস্থ্য খাতসহ রাষ্ট্রের প্রতিটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে হাজার হাজার কোটি টাকার নজিরবিহীন দুর্নীতি ও লুটপাট চালিয়েছে। কিন্তু বর্তমান সরকার সম্পূর্ণ জনবান্ধব। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দিনরাত জনগণের কল্যাণের জন্য চিন্তা করছেন এবং তাদের ভাগ্যেন্নয়নে কাজ করে যাচ্ছেন। তিনি ইতিমধ্যেই একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার কাজে হাত দিয়েছেন।
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম, সহ-সাংগঠনিক সম্পাদক রেজাউর রহমান রুমন, সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ২৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল কামাল, ২৫ নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাইদ আহমদ, সাবেক যুবদল নেতা নেছার আহমদ, ২৫ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমদ শিপু, ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল জব্বার, ওয়ার্ড বিএনপি নেতা আবুল কালাম, দিদারুল ইসলাম দিদার এবং দক্ষিণ সুরমা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলাউর রহমান রুমন প্রমুখ। নেতৃবৃন্দ এ সময় মোতাহার আলী মাখন মিয়ার সফল অস্ত্রোপচার ও সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন।
এসএ/সিলেট
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান জনমুখী সরকার ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্ন ক্ষেত্রে মানুষের জীবনযাত্রাকে সহজ ও গতিশীল করতে নিরলসভাবে কাজ...
সিলেটের ঐতিহ্যবাহী টিলাগড় ক্লাবের হারানো গৌরব ফিরিয়ে আনতে এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বৃহত্তর...
অসুস্থ প্রবীন মুরুব্বী, হাউজিং এস্টেট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সদস্য ও বিয়ানীবাজার উপজেলার গোবিন্দশ্রী গ্রামের কৃতী সন্তান আবু বক্কর-কে দেখতে...
বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলা শাখার নতুন কমিটির নাম ঘোষণা করা হয়েছে।মঙ্গলবার (৩০ জুন) বিকাল ৫টায় সিলেট জেলা প্রশাসকের...
সিলেটের জৈন্তাপুরে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে মাদক সংক্রান্ত তিনটি মামলায় তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। একই...