সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করলো মেডিকেল...
সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালু এবং শিক্ষার্থীদের ক্লিনিক্যাল ক্লাস নিশ্চিত করার দাবিতে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে আন্দোলন করেন...
ছবি সংগৃহীত
সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালু, একাডেমিক কার্যক্রম যথাযথভাবে নিশ্চিত ও পর্যাপ্ত ক্লিনিক্যাল ক্লাসের দাবিতে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।
সোমবার (২৯ জুন) মেডিকেল কলেজের শিক্ষার্থীরা প্রথমে ক্লাস বর্জন করে শহরের আলফাত স্কয়ার মূল পয়েন্ট এই মানববন্ধন কর্মসূচি পালন করেন। যেখানে শহরের বিভিন্ন শ্রেণি পেশার লোকজন একাত্মতা পোষণ করেন।
মানববন্ধনে বক্তব্য দেন- অবসরপ্রাপ্ত অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, হাওর বাঁচাও আন্দোলনের সভাপতি ইয়াকুর বখত বহলুল, বিএনপি নেতা মুনাজ্জির হোসেন সুজন, প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ কান্তি দে, আইনজীবী খলিল রহমান, হাওর ও নদী রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন, সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থী পিয়াস চন্দ্র দাস, নৃহী রায়হান, তানভীর আহমদে, ফয়সাল বাদশা প্রমুখ।
মেডিকেল কলেজের শিক্ষার্থীরা হাসপাতাল চালুসহ দাবি আদায়ের গত ২১ জুন থেকে লাগাতার ক্লাস বর্জন করে বিক্ষোভ, মানববন্ধন, সড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা।
এসএ/সিলেট
সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালু এবং শিক্ষার্থীদের ক্লিনিক্যাল ক্লাস নিশ্চিত করার দাবিতে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে আন্দোলন করেন...
সুনামগঞ্জ পৌরসভার ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য ৫৪ কোটি ১৫ লাখ ৬৩ হাজার ৬৩৩ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে মোট ব্যয় রাজস্ব ও উন্নয়ন খাত দেখিয়ে ৪৬ কোটি ৩৮ হাজার...
সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালু, একাডেমিক কার্যক্রম যথাযথভাবে নিশ্চিত ও পর্যাপ্ত ক্লিনিক্যাল ক্লাসের দাবিতে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন...
সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের পাশে, সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা বাজারের কাছে মহাসিং নদীর তীরে দাঁড়িয়ে আছে এক অনন্য স্থাপত্যশৈলী।...
সুনামগঞ্জের দোয়ারাবাজারে বাকপ্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে আকরাম আলী নামে এক যুবককে আটক করেছে পুলিশ।রোববার (২৮ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি...