অতি দ্রুত মাদানী ঈদগা থেকে...
মাদানী ঈদগাহ থেকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) হয়ে ইকোপার্ক পর্যন্ত নির্মাণাধীন আরসিসি সড়কের বেহাল অবস্থা ও চলাচলজনিত দুর্ভোগ নিরসনে সিলেট সিটি...
ছবি সংগৃহীত
রাতে ক্যাম্পাসে শিক্ষার্থীদের চলাচলের ওপর বিধি-নিষেধ আরোপ করে ফেইসবুকে একটি নীতিমালা প্রকাশের পর শিক্ষার্থীদের তীব্র সমালোচনার মুখে তা সরিয়ে নিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রক্টর অফিস।
প্রক্টর অফিসের ফেসবুক পেজে পোস্ট করার মাত্র কিছু সময়ের মধ্যেই শিক্ষার্থীদের সমালোচনার মুখে সেটি মুছে ফেলা হয়। তবে প্রক্টরিয়াল বডির দাবি, বিতর্কিত এই সিদ্ধান্তটি বর্তমান প্রশাসনের নয়, বরং আগের প্রশাসনের সিন্ডিকেট সভায় পাস হয়েছিল।
শুক্রবার (২৬ জুন) শাবিপ্রবি প্রক্টর অফিসের ফেসবুক পেজে শিক্ষার্থীদের রাতে চলাফেরা ও ক্যাম্পাসের নিরাপত্তা সংক্রান্ত একটি নীতিমালার নোটিশ পোস্ট করা হয়।
সেখানে রাত সাড়ে ৯টার মধ্যে সবাইকে হলের বাইরে সব কাজ শেষ করতে এবং রাত ১০ টার পর ছাত্রী হলের বাহিরে অবস্থান করতে নিষেধ করা হয়। একইসাথে রাত সাড়ে ৯টার মধ্যে শিক্ষার্থীদেরকে বেডমিনটন ও ইনডোর গেমস শেষ করতে আদেশ দেওয়া হয়।
এই পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার পরপরই সাধারণ শিক্ষার্থীদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। শিক্ষার্থীরা এটিকে "মুক্তচিন্তা ও স্বাধীন চলাচলের ওপর হস্তক্ষেপ" আখ্যা দিয়ে শাবিপ্রবির অভ্যন্তরীণ একটি ফেইসবুক গ্রুপে সমালোচনার ঝড় তোলেন। শিক্ষার্থীদের এমন জোরালো প্রতিবাদের মুখে একপর্যায়ে প্রক্টর অফিস তাদের ফেসবুক পেজ থেকে বিতর্কিত সেই পোস্টটি ডিলিট করতে বাধ্য হয়।
এ বিষয়ে ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী রিয়াজ হোসেন রিমন বলেন, ‘শিক্ষার্থীদের স্বাভাবিক জীবনযাপন, মুক্ত বিচরণ ও মানসিক বিকাশকে সংকুচিত করে একের পর এক অযৌক্তিক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে। রাত ৯:৩০টার মধ্যে খেলাধুলা ও আড্ডা শেষ করার নির্দেশনা শুধু একটি সময়সীমা নয়, এটি শিক্ষার্থীদের স্বাধীনতা ও স্বাভাবিক ক্যাম্পাস সংস্কৃতির ওপর সরাসরি হস্তক্ষেপ।’
তিনি আরও বলেন, দমন-পীড়নমূলক সিদ্ধান্ত কখনোই শিক্ষার্থীরা মেনে নেয়নি, ভবিষ্যতেও নেবে না। প্রশাসনের মনে রাখা উচিত ক্ষমতার অপব্যবহার ও স্বৈরাচারী আচরণের পরিণতি কখনো শুভ হয় না। অতীতের প্রশাসনের পরিণতি থেকেও শিক্ষা নেওয়া প্রয়োজন। আমরা আশাকরি, প্রশাসন শিক্ষার্থীবান্ধব ও বাস্তবসম্মত সিদ্ধান্ত গ্রহণ করবে এবং ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে পূর্বের এই অযৌক্তিক সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে।’
শিক্ষার্থীদের এমন পোস্টে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোহাম্মদ ইমরান হোসেন ব্যাখ্যা দিয়ে লেখেন, ‘উল্লেখিত সময়সূচিটি আজ থেকে প্রায় বছরখানেক আগে, ২৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের ২৩৭তম সভায় পাস হয়েছিল। আমাদের বর্তমান উপাচার্য মহোদয় শিক্ষার্থীদের স্বার্থ ক্ষুণ্ণ হয় -এমন কোনো নিয়ম নতুন করে আরোপ করেননি। প্রক্টর অফিসের পেইজের ওই পোস্টটি মূলত পূর্ববর্তী প্রশাসনের নেওয়া সিদ্ধান্তের আলোকেই করা হয়েছিল।’
এসএ/সিলেট
মাদানী ঈদগাহ থেকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) হয়ে ইকোপার্ক পর্যন্ত নির্মাণাধীন আরসিসি সড়কের বেহাল অবস্থা ও চলাচলজনিত দুর্ভোগ নিরসনে সিলেট সিটি...
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সেন্টার অব এক্সেলেন্স ভবনে অত্যাধুনিক 'বায়োন্যানোসেন্স ল্যাবরেটরির' করা হয়েছে।মঙ্গলবার (২৩...
আধ্যাত্মিক রাজধানী খ্যাত পুণ্যভূমি সিলেটের হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফ প্রাঙ্গণে স্থানীয় প্রশাসনের উদ্যোগে বিপুলসংখ্যক পুলিশি উপস্থিতিতে নতুন...
আগামী ২০ জুলাই এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।তিনি বলেন, চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠু ও...
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ৫ দিনব্যাপি স্নাতকোত্তর শিক্ষার্থীদের সামাজিক গবেষণা দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি...