কুয়েতে বিরাট মাদকবিরোধী অভিযানে...
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মাদক পাচার ও মা*দকদ্রব্যের অপব্যবহার রোধে পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন জাতীয়তার ২৯ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার...
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও রাজনৈতিক সহযোগিতার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার চীনের স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে এই চুক্তি সম্পন্ন হয়। এটি দুই দলের মধ্যে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত প্রথম কোনো সমঝোতা স্মারক। বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
বিএনপির পক্ষে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) হুমায়ুন কবির এবং চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইক্সিং সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দীন স্বপন, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এবং বেইজিংয়ে নিযুক্ত ঢাকার রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।
এদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে চীন সফরে আছেন। সফরসঙ্গী হিসেবে আছেন তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান।
কাওছার আহমদ
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মাদক পাচার ও মা*দকদ্রব্যের অপব্যবহার রোধে পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন জাতীয়তার ২৯ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার...
শাহজাহান সেলিম বুলবুল টরন্টো : দীর্ঘ অপেক্ষা, নির্বাচনী উত্তেজনা আর নানামুখী আলোচনা-সমালোচনার অবসান ঘটিয়ে অবশেষে অনুষ্ঠিত হলো জালালাবাদ অ্যাসোসিয়েশন অব...
তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে ফ্রান্সে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। দেশটিতে গরম থেকে স্বস্তি পেতে অনিরাপদ স্থানে সাঁতার কাটতে...
শাহজাহান সেলিম বুলবুল (কানাডা) : স্কারবরো সাউথওয়েস্ট উপনির্বাচনে অন্টারিও লিবারেল পার্টির (এমপিপি) প্রার্থী আহসানুল হাফিজের নির্বাচনী কার্যালয়ের...
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় (MOI) মাদকবিরোধী অভিযান জোরদার করে ৮টি পৃথক মামলায় ১৪ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। অভিযানে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য,...