গোলাপগঞ্জে ছাত্রলীগ নেতা দীপন গ্রেফতার

post-title

ছবি সংগৃহীত

গোলাপগঞ্জের পৌর ছাত্রলীগের সর সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দীপনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২২ জুন) ভোররাতে উপজেলার রণকেলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি রণকেলী দক্ষিণভাগ (নোয়াটুল) এলাকার মৃত আব্দুল মন্নানের পুত্র। গ্রেফতারকৃত দীপন বৈষম্যবিরোধী একাধিক মামলার আসামী বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, দেলোয়ার হোসেন দীপনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

এসএ/সিলেট