কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয়...
মৌলভীবাজারের কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ মো. হাসান মিয়া (৩০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা কয়েকজন...
ছবি সংগৃহীত
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিশেষ অভিযান চালিয়ে ৯০ কেজি ভারতীয় রসুন ও একটি সিএনজি অটোরিকশা জব্দ করেছে পুলিশ। এ সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন-শ্রীমঙ্গল উপজেলার ৪নং সিন্দুরখাঁন ইউনিয়নের হুগলিয়া টিলাগাঁও এলাকার মোছাব্বির হোসেনের ছেলে আব্দুল মুহিত ও একই এলাকার নাঈম মিয়া।
পুলিশ জানায়, ২৭ সেপ্টেম্বর দিবাগত রাত আড়াইটার দিকে শ্রীমঙ্গল থানার এসআই সজীব চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল সিন্দুরখাঁন ইউনিয়নের হুগলিয়া টিলাগাঁও এলাকায় আব্দুল মুহিতের বসতবাড়ির উঠানে অভিযান চালায়।
এ সময় একটি সিএনজি অটোরিকশা থেকে নেমে পালানোর চেষ্টাকালে আব্দুল মুহিত ও নাঈম মিয়াকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে অটোরিকশাটি তল্লাশি করে পেছনের যাত্রীদের সিটের নিচ থেকে তিনটি হলুদ রঙের প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, প্রতিটি বস্তায় ৩০ কেজি করে মোট ৯০ কেজি ভারতীয় রসুন পাওয়া যায়। এ সময় চোরাচালানে ব্যবহারের অভিযোগে একটি পুরোনো সবুজ রঙের টিভিএস কিং সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়।
পুলিশ আরও জানায়, জব্দ করা রসুনের বৈধ কোনো কাগজপত্র গ্রেপ্তারকৃতরা দেখাতে পারেননি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে রসুন আনার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় শ্রীমঙ্গল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এসএ/সিলেট
মৌলভীবাজারের কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ মো. হাসান মিয়া (৩০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা কয়েকজন...
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ও মৌলভীবাজার জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নির্দেশের পর...
দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমানকে সোমবারের (২৮ সেপ্টেম্বর) মধ্যে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। প্রবাসী কল্যাণ...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিশেষ অভিযান চালিয়ে ৯০ কেজি ভারতীয় রসুন ও একটি সিএনজি অটোরিকশা জব্দ করেছে পুলিশ। এ সময় দুইজনকে গ্রেপ্তার করা...
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, সরকারি কর্মকর্তাদের পারস্পরিক সমন্বয় ও দায়িত্বশীলতার সঙ্গে...