কানাডায় রাজনীতি ও প্রশাসনে বাংলাদেশি...
শাহজাহান সেলিম বুলবুল , কানাডা :যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও বাংলাদেশ ক্যাটারিং অ্যাসোসিয়েশনের (বিসিএ) সাবেক সভাপতি পাশা খন্দকার এমবিই...
আন্তর্জাতিক সম্প্রদায় সংঘের সভাপতি ছাতকের কৃতিসন্তান ড. জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক জেমস রয়
তাজিদুল ইসলাম
যুক্তরাজ্যে মাস্টার্স ক্লাব (ICO)-এর ২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে আন্তর্জাতিক সম্প্রদায় সংঘের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সুনামগঞ্জের ছাতক উপজেলার কৃতিসন্তান, বিশিষ্ট সমাজহিতৈষী ও আন্তর্জাতিক মানবাধিকারকর্মী ড. জয়নাল আবেদীন। সংগঠনের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জেমস রয়।
নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে যুক্তরাজ্যে বসবাসরত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা, মানবিক মূল্যবোধ, সামাজিক দায়িত্ববোধ এবং কমিউনিটি উন্নয়নমূলক কার্যক্রম আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
ড. জয়নাল আবেদীন সুনামগঞ্জের ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের আইয়ুব নগরের জন্মধন্য সন্তান। তিনি দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন। আন্তর্জাতিক মানবাধিকার কর্মকাণ্ড, সমাজসেবা ও কমিউনিটি সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার কারণে যুক্তরাজ্যের বার্মিংহাম এলাকায় তিনি একজন পরিচিত ও নন্দিত মুখ হিসেবে পরিচিত।
মানবিক কর্মকাণ্ডের পাশাপাশি নিজ জন্মভূমির মানুষের কল্যাণেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। বিশেষ করে দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে নিয়মিতভাবে সাহায্য-সহযোগিতা করে আসছেন তিনি।
নিজ এলাকার মানুষের ধর্মীয় ও সামাজিক প্রয়োজনের কথা বিবেচনা করে ড. জয়নাল আবেদীন তাঁর বাবা মরহুম আইয়ুব আলীর নামে দোয়ারাবাজার এলাকায় একটি মসজিদ নির্মাণ করেছেন। এছাড়া তাঁর মায়ের নামে সুনামগঞ্জের ভাটিপাড়া এলাকায় আরও একটি মসজিদ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন।
তাঁর এসব উদ্যোগ প্রবাসে থেকেও জন্মভূমি ও মানুষের প্রতি দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত বলে মনে করছেন স্থানীয়রা।
মাস্টার্স ক্লাব (ICO) ও আন্তর্জাতিক সম্প্রদায় সংঘের মাধ্যমে যুক্তরাজ্যে বসবাসরত বিভিন্ন কমিউনিটির মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি, সামাজিক ও মানবিক উদ্যোগে অংশগ্রহণ, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা ও দক্ষতা উন্নয়নে উৎসাহ প্রদান এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মতো কার্যক্রমকে গুরুত্ব দেওয়া হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।
এছাড়া প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশের মানুষের জন্য বিভিন্ন মানবিক ও কল্যাণমূলক উদ্যোগ গ্রহণের সুযোগও তৈরি হবে।
ছাতকের মাটিতে জন্ম নেওয়া ড. জয়নাল আবেদীন যুক্তরাজ্যে গুরুত্বপূর্ণ সামাজিক ও মানবিক দায়িত্বে আসীন হওয়ায় নিজ এলাকার মানুষের মধ্যেও আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে। বিশেষ করে প্রবাসে থেকেও তিনি জন্মভূমির অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং মসজিদ নির্মাণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় তাঁর প্রতি মানুষের আগ্রহ ও প্রত্যাশা আরও বেড়েছে।
নবগঠিত ২১ সদস্যের কমিটির নেতৃত্বে ড. জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক জেমস রয় সংগঠনটির কার্যক্রমকে আরও গতিশীল করে মানবিক, সামাজিক ও কমিউনিটি উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
টিএ/ছাতক
শাহজাহান সেলিম বুলবুল , কানাডা :যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও বাংলাদেশ ক্যাটারিং অ্যাসোসিয়েশনের (বিসিএ) সাবেক সভাপতি পাশা খন্দকার এমবিই...
সুনামগঞ্জের ছাতক উপজেলার ১০নং দোলারবাজার ইউনিয়ন ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শাহ্ মুহাম্মদ আফজল হোসেন বর্তমানে যুক্তরাজ্যের রাজধানী...
শাহজাহান সেলিম বুলবুল , টরন্টো ,কানাডা: বিভিন্ন সম্প্রদায়ের মানুষের জোরালো সমর্থন ও বৈচিত্র্যময় পরিবেশকে সঙ্গী করে টরন্টোর ওয়ার্ড ২০ (স্কারবরো...
শাহজাহান সেলিম বুলবুল , টরন্টো ,কানাডা: বিভিন্ন সম্প্রদায়ের মানুষের জোরালো সমর্থন ও বৈচিত্র্যময় পরিবেশকে সঙ্গী করে টরন্টোর ওয়ার্ড ২০ (স্কারবরো...
যুক্তরাজ্যে মাস্টার্স ক্লাব (ICO)-এর ২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে আন্তর্জাতিক সম্প্রদায় সংঘের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন...