শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনে...
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে পৃথক দুটি অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে এক যুবককে হাতেনাতে আটক করে ৩...
ছবি সংগৃহীত
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে পৃথক দুটি অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে এক যুবককে হাতেনাতে আটক করে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) শ্রীমঙ্গল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলামের নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, সোমবার দুপুরে পশ্চিম ভাড়াউড়ার রূপশপুর এলাকার চিড়িয়াখানা রোডে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে-এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারীরা ছড়ার অন্য পাশ দিয়ে পালিয়ে যাওয়ায় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।
ফলে তাৎক্ষণিকভাবে কোনো অর্থদণ্ড বা কারাদণ্ড দেওয়া সম্ভব হয়নি। তবে উক্ত স্থানে বালু উত্তোলনের সাথে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এর আগে কিংবা পরবর্তীতে অপর এক অভিযানে মৌলভীবাজার রোড সংলগ্ন ৫ নম্বর পুল এলাকায় অভিযান পরিচালনা করে প্রশাসন।
এ সময় বালু উত্তোলনরত অবস্থায় মো. ছাতির মিয়া নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। আটক ছাতির মিয়া শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের কালাপুর গ্রামের আব্দুল মালিকের ছেলে।
পরে অপরাধ প্রমাণিত হওয়ায় ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী তাকে ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম বলেন, জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসএ/সিলেট
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে পৃথক দুটি অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে এক যুবককে হাতেনাতে আটক করে ৩...
সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য প্রতিরোধ, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার এবং প্রাকৃতিক সম্পদ রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করছে বর্ডার গার্ড বাংলাদেশ...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৭২ পিস ইয়াবাসহ আব্দুল কাদির (৪৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।রবিবার (১৬...
মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের মাথিউড়া চা বাগানে যুবক-যুবতীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) সকালে মাথিউড়া চাবাগানের ২০ নম্বর...
চায়ের গুণগত মান উন্নয়ন, আধুনিক উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ পদ্ধতি এবং মান নিয়ন্ত্রণ বিষয়ে দক্ষতা বাড়াতে শ্রীমঙ্গলে ৬ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু...