সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী...
জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি ও গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক, সমাজসেবী, এপেক্সিয়ান মরহুম রজব আলী খান নজীবের...
প্রতীকি ছবি
মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে ৬৫টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব গ্রেফতার করা হয়।
এসএমপি জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী এবং মেট্রোপলিটন অধ্যাদেশ অনুযায়ী গ্রেফতার করা আসামি রয়েছেন।
অভিযানকালে ৬ লাখ ১০ হাজার ৬৬০ টাকা মূল্যের বিভিন্ন ধরনের ভারতীয় কসমেটিকস উদ্ধার করা হয়েছে।
এদিকে, ট্রাফিক বিভাগের অভিযানে মোট ৬৫টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ৩৯টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ২৬টি যানবাহন আটক করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
নিরাপদ সিলেট গড়ে তুলতে এসএমপির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসএ/সিলেট
জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি ও গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক, সমাজসেবী, এপেক্সিয়ান মরহুম রজব আলী খান নজীবের...
সিলেট শহরতলীর দাসপাড়ায় মুসলিম হ্যান্ডস স্কুলের সামনে সিলেট-তামাবিল সড়ক থেকে মো. আলী হোসেন ও মো. সুজন আলী নামের দুই চোরাকারবারীকে গ্রেফতার করা হয়। শনিবার (৮...
সিলেটের ফেঞ্চুগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী আব্দুল হাদি চৌধুরী (৩৭) কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত হাদি উপজেলার করিমপুর...
সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘কালারফুল সিলেট’-এর ২য় বর্ষপূর্তি উপলক্ষে সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যকে শিল্পের মাধ্যমে তুলে ধরার...
সিলেটের জকিগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের ওপর হামলার ঘটনায় আটক দুই ডাকাত সদস্যকে শনিবার কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার...